News Flash

  • Home
  • Uncategorized
  • একবছরে উপত্যকায় ৩১১ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা
Image

একবছরে উপত্যকায় ৩১১ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা

শ্রীনগর, ৩১ ডিসেম্বর (হি.স.) : এবছর কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে সবথেকে বেশি সংখ্যক জঙ্গি মারা গিয়েছে৷ কেন্দ্রীয় সরকার ভারতীয় সেনাকে ‘ফ্রিহ্যান্ড’ দেওয়ায় উপত্যকাকে জঙ্গি মুক্ত করতে এই সাফল্য এসেছে৷
প্রতিবছর কাশ্মীরে গড়ে ২০০-র বেশি জঙ্গি নিরাপত্তা বাহিনীর হাতে মারা যায়৷ এবার সংখ্যাটা অনেকটাই বেশি৷ সোমবার লিউটেন্যান্ট জেনারেল অনিল ভট্ট জানান, সেনা, কাশ্মীর পুলিশ ও প্যারামিলিটারি ফোর্সের সম্মিলিত শক্তি জঙ্গি নিধন অভিযানে আরো গতি এনেছে৷ তাছাড়া কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে কেন্দ্রীয় সরকার সেনাকে কাজ করার স্বাধীনতা দিয়েছে৷ তার উপর ভর করেই এসেছে সাফল্য৷
প্রসঙ্গত এদিনই ভারতের কায়দায় কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করার চেষ্টা করে পাকিস্তান৷ কিন্তু পাক সেনার সেই ছক বানচাল করে দেয় ভারতীয় জওয়ানরা৷ পাকিস্তানের দুই ব্যাট সেনা মারা গিয়েছে৷ সেই ঘটনার কথা উল্লেখ করে জেনারেল ভট্ট জানান, সোমবার সকাল পর্যন্ত জঙ্গি মৃত্যুর সংখ্যা ৩১১৷ এর মধ্যে অনেক জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাও আছে৷ এছাড়া ৫৮ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে৷ পাঁচজন আত্মসমর্পণ করেছে৷ চলতি বছর রমজান মাস জুড়ে শর্তসাপেক্ষে জঙ্গি নিধন অভিযান বন্ধ রাখে ভারতীয় সেনা৷ তখনও জঙ্গিদের তরফে কম হামলা হয়নি৷ রমজান মাস শেষ হতেই আগের থেকে আক্রমণাত্মক মেজাজে ময়দানে নামে সেনা৷ একের পর এক অপারেশনে জঙ্গিদের খতম করা হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top