News Flash

  • Home
  • Uncategorized
  • নিফার কার্যক্রমের মধ্যদিয়ে সুস্থ সংসৃকতির বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক ঃ রাজ্যপাল
Image

নিফার কার্যক্রমের মধ্যদিয়ে সুস্থ সংসৃকতির বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ জাতীয় সংহতি ও ঐক্যের বার্তা নিয়ে রাজ্য এই প্রথম আয়োজিত হচ্ছে ন্যাশন্যাল ইন্টিগ্রেটেড ফোরাম অব আর্টস এন্ড এক্টিভিটিস (নিফা)এর অন্তর্ভুক্ত শিল্পী সংস্থার সপ্তাহব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি এবং ঐতিহ্যবাহী সংসৃকতির উপস্থাপনা৷ গত ২২ ডিসেম্বর জিরানীয়ার বড়জলা বীনাপানি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি৷ সপ্তাহব্যাপী এই কর্মসূচির বাস্তবায়ণে সহযোগিতা করছেন আগরতলা যুব বিকাশ কেন্দ্র৷ নিপা এবং যুব বিকাশ কেন্দ্রের মিলিত প্রয়াসে আয়োজিত এই সংহতিমূলক কর্মসূচিতে এবছর অংশগ্রহণ করেন রাশিয়ার ময়ুরী শিল্পী সংস্থা, ইন্দোনেশিয়ার জাম্বের ফেশান কার্নিভাল শিল্পী দল, বাংলা দেশের ঢাকা ও নোয়াখালি অঞ্চলের শিল্পীদল এবং ত্রিপুরাসহ ভারতের ২১টি রাজ্যের যুব শিল্পীগোষ্ঠী৷ ৭ দিন ব্যাপী কর্মসূচিতে বড়জলা বীনাপানি বিদ্যালয়ে অংশগ্রহণকারী শিল্পীগণ এবং নিফা সংস্থার অন্তর্ভুক্ত প্রতিনিধিগণ প্রতিদিনই মিলিত হচ্ছেন৷ কিভাবে সমাজকে নেশামুক্ত করা যায়, প্লাস্টিকসহ নানান দূষণের কবল থেকে পৃথিবীকে সুরক্ষিত করা যায় এবং পৃথিবীকে কিভাবে সন্ত্রাসমুক্ত করে সংহতি ও ঐক্যের বার্তা দিকে দিকে ছড়িয়ে দেয়া যায়, এই বিষয়ে আলোচনাচক্র৷ এছাড়াও আয়োজিত হচ্ছে সর্ব ধর্মের প্রার্থনা সভা, যোগা এবং দিনের শেষে পরিবেশিত হচ্ছে ট্রেডিশন্যাল সাংসৃকতিক অনুষ্ঠান৷ আজ ছিল কর্মসূচির পঞ্চম দিন৷ আজকের কর্মসূচির অন্তর্ভুক্ত অনুষ্ঠানে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ১নং হলে আয়োজিত হয় হারমোনি ২০১৮ ইন্টারন্যাশন্যাল কালচারেল ফেস্টিভেল৷ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি৷ উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নিপার এই কার্যক্রম বড়ই চমৎকার৷ বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই ধরনের কার্যক্রমের বিস্তার ঘটানো প্রয়োজন৷ তিনি বলেন, নিফার মাধ্যমে এই সংহতি, কৃষ্টি ও সুস্থ সংসৃকতির বার্র্ত সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক৷ বন্ধুত্বের ভাবনা সবাইকে অনুপ্রাণিত করুক৷ নিফার কর্মসূচির বিস্তারিত আলোচনা করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিফার চেয়ারম্যান প্রীতি পাল সিং পান্নু৷

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুম্বাইয়ের বিখ্যাত পরিচালক, লেখক ও অভিনেতা করুণ রজদান৷ অনুষ্ঠানে রাজ্যপাল সহ অন্যান্য অতিথিগণ দেশ বিদেশের শিল্পীদের হাতে স্মারক উপহার তুলে দেন৷ স্বাগত ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে ভাষম দেন নিপার হরিয়ানা রাজ্যের কো অর্ডিনেটর এডভোকেট নরেশ ভোরানো৷ অনুষ্ঠান শুরুতে রাজ্যপাল এবং অন্যান্য অতিথিগণ অমৃতসরেরর জালিয়ানও য়ালাবাগের সহিদ উদম সিং এর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন৷আগামী ২৮ ডিসেম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি জনজাতির মানুষের সম্মেলনে সংহতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে নিফার সপ্তাহব্যাপী নানান সামাজিক কর্মসূচির আলোচনাচক্র ও ঐতিহ্যবাহী সংসৃকতিক আদান প্রদান বিষয়ক কর্মষজ্ঞের সমাপ্তি হবে৷ জিরানীয়া বড়জলা বীনাপানি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ২১ রাজ্যের শিল্পী দলের প্রশিক্ষণের পারদর্শিতা প্রদর্শনের মধ্য দিয়েই অনুষ্ঠান শেষ হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top