News Flash

  • Home
  • Uncategorized
  • ফেডারাল ফ্রন্ট প্রসঙ্গে কেসিআর-কে সমর্থন অখিলেশ যাদবের
Image

ফেডারাল ফ্রন্ট প্রসঙ্গে কেসিআর-কে সমর্থন অখিলেশ যাদবের

লখনউ, ২৬ ডিসেম্বর (হি.স.) : ফেডারেল ফ্রন্ট নিয়ে তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) সুরেই সুর মেলালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি বলেন, ‘সময়ের চাহিদা মেনে ফেডারেল ফ্রন্ট তৈরি করা উচিত। যে উদ্যোগ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নিয়ে নিয়েছেন সে জন্য আমি তাঁকে শুভেচ্ছা জানাই।’
এদিন লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, আঞ্চলিক দলগুলিকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গড়াটা এখন সময় চাহিদা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আঞ্চলিক দলগুলিকে একই মঞ্চে আনার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন। এর জন্য তাঁকে শুভেচ্ছা জানাই। হায়দরাবাদ গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করব। বিভিন্ন রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী ভাল কাজ করে চলেছেন। এখন সময় হয়েছে তাদের এক মঞ্চে একত্রিত হওয়ার। মত বিনিময়ের পথ খোলা রয়েছে।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট গড়ে তোলার জন্য উঠেপড়ে লেগেছেন কে চন্দ্রশেখর রাও। কিন্তু এই ফেডারেল ফ্রন্টে তিনি কংগ্রেসকে বাদ দিয়ে করতে চান। আঞ্চলিক দলগুলিকে নিয়ে জোট গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অখিলেশ যাদব বলেন, কেন্দ্র এবং রাজ্যে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে। সাধারণ নাগরিকদের সঙ্গে ছলনা করেছে বিজেপি। লম্বা চওড়া প্রতিশ্রুতি দেওয়া ছাড়া আর কিছু করেনি বিজেপি। কেন্দ্র এবং রাজ্যে বিজেপির মুখোশ খুলে পড়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top