News Flash

  • Home
  • Uncategorized
  • সম্প্রসারিত হল ছত্তিশগড় মন্ত্রিসভা, ভূপেশ বাঘেল মন্ত্রিসভায় শপথ নিলেন ৯ জন কংগ্রেস বিধায়ক
Image

সম্প্রসারিত হল ছত্তিশগড় মন্ত্রিসভা, ভূপেশ বাঘেল মন্ত্রিসভায় শপথ নিলেন ৯ জন কংগ্রেস বিধায়ক

রায়পুর, ২৫ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে এবার অভূতপূর্ব সাফল্য পেয়েছে জাতীয় কংগ্রেস| বিজেপির কাছ থেকে ছত্তিশগড় ছিনিয়ে জাতীয় কংগ্রেস| ইতিমধ্যেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভূপেশ বাঘেল| অবশেষে মঙ্গলবার সম্প্রসারিত হল ছত্তিশগড় মন্ত্রিসভা| মঙ্গলবার ছত্তিশগড় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন একজন মহিলা বিধায়ক-সহ ন’জন কংগ্রেস বিধায়ক| মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ রাজভবনে ন’জন কংগ্রেস বিধায়ককে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল| প্রত্যেকেই এদিন হিন্দিতে শপথ নিয়েছেন| শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-সহ বেশ কয়েকজন শীর্ষ কংগ্রেস নেতা| ছত্তিশগড়ের মন্ত্রী হিসেবে এদিন শপথ নিয়েছেন-মহম্মদ আকবর, উমেশ প্যাটেল, অনিলা ভেদিয়া এবং রবীন্দ্র চৌবে-সহ ন’জন বিধায়ক|
উল্লেখ্য, ২০০৩ সাল থেকে ছত্তিশগড়ের ক্ষমতায় ছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| কিন্তু, এবারের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব কামব্যাক করেছে কংগ্রেস| ৯০টি আসনের মধ্যে কংগ্রেসের ঝুলিতে ৬৮টি আসন| গত ১৭ ডিসেম্বর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ভূপেশ বাঘেল| ওই দিনই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন টি এস সিং দেও এবং টি সাহু| এবার ২৫ ডিসেম্বর ভূপেশ বাঘেল মন্ত্রিসভায় শপথ নিলেন ন’জন বিধায়ক|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top