News Flash

  • Home
  • Uncategorized
  • জসদাঁ উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে হেলায় হারালেন বিজেপির কুনভারজি বাভালিয়া
Image

জসদাঁ উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে হেলায় হারালেন বিজেপির কুনভারজি বাভালিয়া

গান্ধীনগর, ২৩ ডিসেম্বর (হি.স.) : তিন রাজ্যে ক্ষমতা হারানোর পর এবার গুজরাটের জসদাঁ উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে হেলায় হারিয়ে জিতলেন বিজেপি প্রার্থী কুনভারজি বাভালিয়া৷ ভোটে পর্যুদস্ত গেরুয়া শিবিরে এই জয় ক্ষতের জ্বালায় মলম দিল৷ বিজেপি প্রার্থী ১৯ হাজার ৯৮৫ ভোটের ব্যবধান জয় করেন৷
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে জয় পায় কংগ্রেস৷ উজ্জীবিত বিরোধীরা৷ ফলে বিজেপি বিরোধী প্রচার ছিল তুঙ্গে৷ এই অবস্থায় জসদাঁ আসনের উপ-নির্বাচন গেরুয়া বাহিনীর সামনে কঠিন চ্যালেঞ্জ খাড়া করে৷ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে পরাজয় মানে লোকসভার আগে মানসিকভাবে অনেকটাই এগিয়ে শুরু করবে বিরোধীরা৷
কিন্তু, আপাতত স্বস্তি৷ উপনির্বাচনে জয় পেলেন কংগ্রেস ছেড়ে শাসক বিজেপিতে আসা মন্ত্রী কুনভারজি বাভালিয়া৷ জয়ের ব্যবধানও প্রতিপক্ষে চেয়ে অনেকটা বেশি৷ এই জয়ের ফলে বিজেপি শিবিরে যেমন আশঙ্কা কাটল বলে মনে করা হচ্ছে, তেমনই মন্ত্রিত্বও টিঁকে রইল বাভালিয়ার৷
উপ-নির্বাচনে জয়ের পরই মন্ত্রিসবার সদস্য বাবালিয়াকে জয়ের শুভেচ্ছা জানান গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী৷ তিনি বলেন, ‘‘ফের প্রমাণ হল মানুষের আস্থা বিজেপির প্রতি অটুট রয়েছে৷ আগামী লোকসভাতেও দেশের শাসনভার পাবেন নরেন্দ্র মোদী৷’’
জসদাঁ বিধানসভা আসনটি অভিজ্ঞ রাজনীতিক কুনভারজি বাভালিয়ার গড় বলে পরিচিত৷ তবে এর আগে কংগ্রেস থেকে ওই আসনের পাঁচবারের বিধায়ক তিনি৷ কিন্তু চলতি বছরের জুনে জার্সি বদলে গেরুয়া দলে যোগ দেন তিনি। রূপানী সরকারে মন্ত্রী হিসেবেও শপথ নেন তিনি৷ ইস্তফা দেন বিধায়ক পদ থেকে৷ এই পরিস্থিতিতে ওই আসনে তাই উপ-নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে৷ এই লড়াইয়ে বাজি মাত করে গুজরাটে ফের উজ্জীবিত পদ্ম শিবির৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top