News Flash

  • Home
  • Uncategorized
  • শবরীমালা মন্দিরে পুজো দিলেন ৪ রূপান্তরকামী
Image

শবরীমালা মন্দিরে পুজো দিলেন ৪ রূপান্তরকামী

শবরীমালা, ১৮ ডিসেম্বর (হি. স.) : মঙ্গলবার শবরীমালা মন্দিরে কড়া নিরাপত্তার সাথে পুজো দিলেন চার রূপান্তরকামী। এই চারজনকেই এর আগে ভগবান আয়াপ্পার মন্দিরে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। এদিন কড়া পুলিশি প্রহরার মধ্যে ওই চার রূপান্তরকামী পুজো দেন এই পাহাড়ি মন্দিরে।
চার রূপান্তরকামী অনন্যা, ত্রুপ্তি, রেনজুমোল ও অবন্তিকা ঐতিহ্যবাহী কালো শাড়ি পরে পবিত্র পুজোর ডালা \”ইররুমুডিকেট্টু\” নিয়ে মন্দিরে আসেন। নিলাক্কাল এবং পাম্বা থেকে কড়া পুলিশি নিরাপত্তার সাথে পাহাড়ের উপর শবরীমালা মন্দির পর্যন্ত ভ্রমণ করেন তারা। মন্দিরে পুজো দিতে পেরে স্বাভাবিকভাবেই আপ্লুত ওই চারজন। এই বিষয়ে তারা সোমবার কেরল হাইকোর্ট নিযুক্ত পরিদর্শক মন্ডলীর ডিআইজি এ হেমাচন্দ্রম এবং পুলিশের আইজি মনোজ আব্রাহামের সাথে দেখা করেন। এরপর শবরীমালা মন্দিরে পুজো দেওয়ার অনুমতি দেওয়া হয় ওই চার রূপান্তরকামীকে। উল্লেখ্য, এর আগে এই বিষয়ে কিছু আইনি স্বচ্ছতা চেয়ে ওই চারজনকে আটকায় পুলিশ। শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের বাস্তবায়নের উদ্যোগ নেয় কেরল রাজ্য সরকার। এরপরই ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশের বিরুদ্ধে প্রচুর আন্দোলন করে ভক্তরা। এ পর্যন্ত প্রায় বারো জনেরও বেশি মহিলা পাহাড়ের ওপরে এই পবিত্র মন্দিরে প্রবেশে ব্যর্থ হন।কেরল হাইকোর্ট এমাসের গোড়ার দিকে এই বিষয়ে আইন-শৃঙ্খলা এবং চলতি মরশুমে তীর্থযাত্রীদের তত্ত্বাবধানের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করে। এরই মাঝে মঙ্গলবার প্রচুর তীর্থযাত্রীর সমাগম হয় পাহাড়ি শবরীমালায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top