News Flash

  • Home
  • Uncategorized
  • যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সজ্জন কুমার, ন্যায়বিচার পেল শিখ সম্প্রদায় : বিশ্ব হিন্দু পরিষদ
Image

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সজ্জন কুমার, ন্যায়বিচার পেল শিখ সম্প্রদায় : বিশ্ব হিন্দু পরিষদ

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): শিখ-বিরোধী হিংসায় (১৯৮৪) দিল্লি হাইকোর্টে দোষীসাব্যস্ত হয়েছেন কংগ্রেস নেতা সজ্জন কুমার| সোমবার ১৯৮৪-র শিখ-বিরোধী হিংসায় কংগ্রেস নেতা সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে দিল্লি হাইকোর্ট| পাশাপাশি দিল্লি হাইকোর্টের নির্দেশ, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতে হবে সজ্জন কুমারকে| এর আগে ট্রায়াল কোর্টের রায়ে বেকসুর খালাস হয়েছিলেন সজ্জন কুমার| সেই রায়কে সোমবার খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর এবং বিচারপতি বিনোদ গোয়েলের ডিভিশন বেঞ্চ| শিখ-বিরোধী হিংসায় দিল্লি হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)| দিল্লি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর মুখপাত্র ড. সুরেন্দ্র জৈন জানিয়েছেন, ‘স্বাধীন ভারতের ইতিহাসে নৃশংস এই গণহত্যার অপরাধী অবাধেই ঘোরাফেরা করছে এবং নিহতদের পরিজনরা বিচারের দাবিতে চোখের জল নিয়ে প্রশাসনের দরজায় কড়া নাড়ছে| ভারতের ইতিহাসে এমন কখনও হয়নি| যদিও, মূল দোষী এখনও সাজা পায়নি| কিন্তু, সজ্জন কুমারের যাবজ্জীবন কারাদণ্ড শিখ সম্প্রদায়কে কিছুটা হলেও স্বস্তি দিল|’ ভিএইপি মুখপাত্র ড. সুরেন্দ্র জৈন আরও জানিয়েছেন, আমাদের দীর্ঘ বিশ্বাস শিখ-বিরোধী দাঙ্গায় সমস্ত দোষীকে পাকড়াও করা হবে এবং প্রত্যেককে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হবে|
সোমবার ১৯৮৪-র শিখ-বিরোধী হিংসার রায়দানে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, ‘১৯৪৭ সালে, দেশভাগের সময় বহু মানুষকে হত্যা করা হয়| ৩৭ বছর পর একইরকম ট্রাজেডির সাক্ষী থেকেছে দিল্লি| অভিযুক্ত রাজনৈতিক পৃষ্ঠপোষকতা উপভোগ করেছে|’ সজ্জন কুমার ছাড়াও ক্যাপ্টেন ভাগমল, গিরিধারী লাল এবং প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর বলওয়ান খোকরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে দিল্লি হাইকোর্ট| পাশাপাশি কিশান খোক্কর এবং প্রাক্তন বিধায়ক মহেন্দ্র যাদবকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে|
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল শিখ হত্যা| সেই দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতা সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে দিল্লি হাইকোর্ট| ২০০৫ সালে নানাবতী কমিশনের সুপারিশের ভিত্তিতে সজ্জন কুমারের বিরুদ্ধে মামলার পুর্নতদন্ত শুরু করে সিবিআই| গত ১৬ নভেম্বর শুনানি চলাকালীন চ্যাম কৌর নামে এক সাক্ষী আদালতে জানান, ১৯৮৪ সালে দাঙ্গার সময়ে দিল্লির সুলতানপুরী এলাকায় কি ভাবে উত্তেজনা ছড়িয়েছিলেন সজ্জন| সেখানে সজ্জন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার জন্য শিখদেরই দায়ী করেছিলেন বলে জানান ওই সাক্ষী| সজ্জনের শিখ-বিরোধী ভাষণের পরই দুই ব্যক্তিকে গুলি করে মারা হয় বলেও জানান তিনি| এছাড়াও শীলা কউর নামে আরও এক সাক্ষী আদালতে দাঁড়িয়ে সজ্জন জিন্দলকে শিখ দাঙ্গার অন্যতম প্ররোচনাকারী হিসেবে চিহ্নিত করেছিলেন| সজ্জন ছাড়াও এই মামলায় আরও যারা দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁরা হলেন প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর বলওয়ান খোকর, অবসরপ্রাপ্ত নৌসেনা আধিকারিক ক্যাপ্টেন ভাগমল, গিরিধারী লাল, কিশান খোক্কর ও প্রাক্তন বিধায়ক মহেন্দ্র যাদব| ট্রায়াল কোর্ট বাকিদের কারাদণ্ড দিলেও সজ্জন কুমারকে বেকসুর খালাস করে দেয়| সেই রায়কে চ্যালেঞ্জ করেই ২০১৩ সালে দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়|
বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর পাশাপাশি দিল্লি হাইকোর্টের রায়ে স্বস্তি প্রকাশ করেছেন শিরোমণি অকালি দলের নেতা মণজিন্দর সিং সিরসাও| তাঁর কথায়, ‘আমাদের ন্যায়বিচার দেওয়ার জন্য আদালতকে ধন্যবাদ| সজ্জন কুমার এবং জগদীশের মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে|’ আবার রায় শোনার পরই দিল্লি হাইকোর্টের বাইরে আনন্দে মেতে ওঠেন এইচ এস ফুলকা এবং মনজিন্দর সিং সিরসা|

Releated Posts

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top