News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর : পুলওয়ামায় এনকাউন্টারে খতম ৩ জন সন্ত্রাসবাদী, আহত দু’জন সেনা জওয়ান
Image

ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর : পুলওয়ামায় এনকাউন্টারে খতম ৩ জন সন্ত্রাসবাদী, আহত দু’জন সেনা জওয়ান

শ্রীনগর, ১৫ ডিসেম্বর (হি.স.): বছরের শেষ মাসটা বেশ ভালোই কাটছে নিরাপত্তা বাহিনীর| জঙ্গি নিকেশ অভিযানে ধারাবাহিকভাবে সাফল্য মিলছে| এবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার, খারপোরা সিরনু এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে ৩ জন সন্ত্রাসবাদী| তবে, দুঃসংবাদ হল-জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় আহত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর দু’জন| এছাড়াও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষ-গণ্ডগোলের সময় মৃত্যু হয়েছে দু’জন সাধারণ নাগরিকের| আবার ৩ জন সাধারণ নাগরিক গুরুতর আহত হয়েছেন|
জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার খারপোরা সিরনু এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার ভোর চারটে থেকেই খারপোরা সিরনু এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানরা| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে এনকাউন্টারে খতম হয়েছে ৩ জন সন্ত্রাসবাদী| তবে, দুঃসংবাদ হল-সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় গুরুতর আহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর দু’জন জওয়ান| গুরুতর আহত অবস্থায় দু’জন জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
এদিকে, জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের ছত্রভঙ্গ করতে তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছুঁড়তে থাকে স্থানীয় বাসিন্দারা| প্রত্যুত্তরে কাঁদানে গ্যাস এবং গুলি ছুঁড়তে থাকেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা| সেই সময় আহত হন পাঁচজন সাধারণ নাগরিক| তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত অবস্থায় ৩ জন সাধারণ নাগরিক বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন| নিহত সাধারণ নাগরিকদের নাম হল, আবিদ হুসেইন লোনে এবং আমির আহমেদ পাল্লা| এনকাউন্টারস্থল এবং সংলগ্ন এলাকায় আপাতত প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top