News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে গাড়ি উল্টে মৃত ২, আহত ১৮
Image

উত্তরপ্রদেশে গাড়ি উল্টে মৃত ২, আহত ১৮

মুজফ্ফরনগর, ১৪ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের শামলি জেলায় বৃহস্পতিবার রাতে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। এব্যাপারে পুলিশ জানিয়েছে, শামলি জেলার জালালাবাদের কাছে শাহরানপুর-দিল্লি হাইওয়ের ওপর একটি যাত্রীবাহী গাড়ি উল্টে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের| ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। আহতরা প্রত্যেকেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার রাতে বুত্রাদা গ্রাম থেকে ফিরছিল ওই যাত্রীবাহী গাড়িটি। পথে শাহরানপুর-দিল্লি হাইওয়েতে দুর্ঘটনা ঘটে এবং গাড়িটি উল্টে যায়। তড়িঘড়ি ছুটে আসে স্থানীয়রা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিকটবর্তী থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে আহতদের গাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়িটির মধ্যে থাকা ১৮ জন আহত হয়েছেন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গুরুতর জখম অবস্থায় ওই ১৮ জনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, মৃত দুই ব্যক্তির নাম সুরায়া (৪৫) এবং রিজওয়ান (৩৮)।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top