News Flash

  • Home
  • Uncategorized
  • বুলন্দশহর হিংসায় মূল অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের
Image

বুলন্দশহর হিংসায় মূল অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের

বুলন্দশহর, ১৩ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশে বুলন্দশহর হিংসার ঘটনায় মূল অভিযুক্ত যোগেশরাজের বিরুদ্ধে বৃহস্পতিবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল স্থানীয় আদালত।

গত ৩ ডিসেম্বর সকালে বুলন্দশহরের স্যানা মহকুমা এলাকায় মাহু গ্রাম সংলগ্ন জঙ্গলে কিছু গোরুর দেহাংশ মেলে| এরপরই গুজব রটে যায় গোরুগুলিকে হত্যা করা হয়েছে| ট্র্যাক্টরে করে সেই দেহাংশ এনে চিঙ্গারওয়াথি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিছু মানুষ| পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন তাঁরা| বিক্ষোভকারীদের একাংশ বুলন্দশহর হাইওয়ে আটকে দেওয়ার চেষ্টা করলে আসরে নামে পুলিশ| ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত জেলাশাসক অবিনাশকুমার মৌর্য্য| তারপরই হিংসাত্মক হয়ে ওঠে বিক্ষোভ| প্রশাসনিক আধিকারিকদের ঘিরে ধরে ইট-পাথর ছোঁড়া হয়| জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী| তাঁদের মধ্যে ছিলেন স্টেশন হাউস অফিসার সুবোধ কুমার সিং| পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত যোগেশরাজ এখনও ফেরার। বৃহস্পতিবার আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। এই প্রসঙ্গে বলন্দশহরের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাকর চৌধুরী জানিয়েছেন, স্যানার বিশেষ তদন্তকারী দল সিট গোটা ঘটনার তদন্ত করছে। এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত কয়েক জনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। যারা ফেরার রয়েছে তাদের বিরদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। ফেরার অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, বুলন্দশহর হিংসায় পুলিশ ইনস্পেক্টর সুবোধ কুমার সিং-এর হত্যাকাণ্ডে জিতেন্দ্র মালিক নামে এক সেনা জওয়ানের নাম জড়ায়। পুলিশ তাকে গ্রেফতার করেছে। অন্যদিকে যোগেশরাজ বজরঙ্গ দলের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। বজরঙ্গ দলের জেলা আহ্বায়ক এই যোগেশরাজ বলে সূত্রের দাবি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top