News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফ-এর গোয়েন্দা কর্মীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
Image

বিএসএফ-এর গোয়েন্দা কর্মীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বিএসএফের এক গোয়েন্দা কর্মীর বিরুদ্ধে। বিএসএফের ওই গোয়েন্দা কর্মী শুল্ক দফতরের আধিকারিকদের ফাঁকি দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। জানা গেছে, দুই লক্ষ বাংলাদেশি টাকা-সহ এক যুবককে গ্রেফতার করেও ছেড়ে দিয়েছেন সংশ্লিষ্ট বিএসএফের গোয়েন্দা কর্মী। ঘটনাটি প্রকাশ্যে আসলে বিএসএফ-এর গোয়েন্দা কর্মীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অন্যান্য জওয়ানরা।  অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে আগে থেকেই গাঁজা, ফেন্সিডিল এবং গরু পাচারকারীদের সাথে সখ্যতা গড়ে প্রণামি আদায় করার অভিযোগ রয়েছে। জানা গেছে, গোয়েন্দা কর্মীর বিরুদ্ধে অভিযোগ, দুই লক্ষ বাংলাদেশি টাকা-সহ এক যুবককে গ্রেফতার করেও ছেড়ে দিয়ে কাস্টমসের কাছে ৭৫ হাজার টাকা জমা দিয়েছেন। বাকি ১ লক্ষ ২৫ হাজার টাকা গায়েব।  ঘটনাটি প্রকাশ্যে আসতেই অনান্য জওয়ানরা ক্ষুব্ধ হয়ে পড়েন। যার ফলে বিওপি চত্বরে চরম উত্তেজনা ছড়ায়। বিএসএফের গোয়েন্দা কর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top