News Flash

  • Home
  • Uncategorized
  • স্বল্প রানের লিড নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংস শুরু করল ভারত
Image

স্বল্প রানের লিড নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংস শুরু করল ভারত

অ্যাডিলেড, ৮ ডিসেম্বর (হি.স.) : স্বল্প রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড নিল বিরাটের ভারত। বোলারদের দুরন্ত পারফর্ম্যান্সে ভর করে প্রথম ইনিংসে ১৫ রানের গুরুত্বপূর্ণ লিড নিল টিম ইন্ডিয়া। সাত উইকেটে ১৯১ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের প্রথম সেশনে স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করে বাকি তিন উইকেট খুঁইয়ে বসে টিম পেইনের দল।

তৃতীয়দিন অজি শিবিরকে প্রথম ধাক্কাটা দেন জসপ্রীত বুমরাহ। দলীয় ২০৪ রানের মাথায় তাঁর ডেলিভারিতে উইকেটের পিছনে পন্তকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিচেল স্টার্ক। ১৫ রানে স্টার্ক ফিরে যাওয়ার পর অ্যাডিলেডে বৃষ্টি সাময়িক বিঘ্ন ঘটায় তৃতীয় দিনের খেলায়। ন্যাথান লিয়ঁকে সঙ্গী করে এরপর অজি ইনিংসকে ভারতের প্রথম ইনিংসের রানের খুব কাছে নিয়ে যান ট্রেভিস হেড। ব্যক্তিগত ৭২ রানের মাথায় বঙ্গ পেসার মহম্মদ শামির বলে আউট হন অজিদের প্রথম ইনিংসের নায়ক। উইকেটের পিছনে হেডকে দস্তানাবন্দী করেন সেই ঋষভ পন্ত। নয় নম্বরে ব্যাট করতে নেমে মূল্যবান ২৪ রান আসে অফ স্পিনার ন্যাথান লিয়ঁর ব্যাট থেকে। হেডকে ফেরানোর ঠিক পরের ডেলিভারিতেই হ্যাজেলউডকে প্যাভিলিয়নের রাস্তা দেখান মহম্মদ শামি। অর্থাৎ ২৩৫ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নামার আগেই তৃতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। সুতরাং ১৫ রানে এগিয়ে থেকেই মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামো টিম ইন্ডিয়া।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top