News Flash

  • Home
  • Uncategorized
  • স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ পরীক্ষার নির্ঘন্ট ঘোষিত
Image

স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ পরীক্ষার নির্ঘন্ট ঘোষিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা (টিআরবিটি) পরিচালিত রাজ্যের সরকারি বিদ্যালয় সমূহের মাধ্যমিক স্তরের স্নাতক শিক্ষক নিয়োগের পরীক্ষ সিলেকশান টেস্ট ফল গ্রেজুয়েট টিচার (এসটিজিটি), ২০১৯ এবং উচ্চতর মাধ্যমিক স্তরের স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের পরীক্ষা সিলেকশান টেস্ট ফর পোস্ট গ্রেজুয়েট টিচার (এসটিপিজিটি), ২০১৯ আগামী ২৪ ফেব্রুয়ারী, ২০১৯ তারিখ, রবিবার অনুষ্ঠিত হবে৷ এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা শুরু হবে ১২ ডিসেম্বর, ২০১৮ তারিখ থেকে৷ বোর্ডের ওয়েবসাইটে দেওয়া প্রসপেকটাস-কাম-ইনস্ট্রাকশানস্ এবং নোটিফিকেশান – এ উল্লিখিত শিক্ষাগত যোগ্যতামান এবং শিক্ষক-শিক্ষণের ডিগ্রী সহ অন্যান্য সকল শর্ত অনুসারে ১২-১২-২০১৮

তারিখ থেকে ১৯-১২-২০১৮ তারিখ পর্যন্ত টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা এর ওয়েসবাইটের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করা যাবে৷ আবেদন দাখিল করার শেষ দিন হলো ১৯-১২-২০১৯ তারিখের মধ্যে বোর্ডের ওয়েবাসাইট থেকে তাদের এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন৷ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা পরিচালিত সিলেকশান টেস্ট ফল গ্রেজুয়েট টিচার, ২০১৯ এবং সিলেকশান টেস্ট ফর পোস্ট গ্রেজুয়েট টিচার, ২০১৯ শীর্ষক পরীক্ষা শুধুমাত্র আগরতলায় অনুষ্ঠিত হবে৷ কোন পরীক্ষার্থী কোন পরীক্ষা কেন্দের পরীক্ষায় বসবেন তা পরীক্ষার্থীদের এডমিট কার্ড এ উল্লেখ করা থাকবে৷ অনলাইন আবেদনে পরীক্ষা পূর্ব ভেরিফিকেশনের কোনও ব্যবস্থা না থাকায় পরীক্ষার ফলাফল প্রকাশের পর বোর্ডের ওয়েবসাইটে দেওয়া প্রসপেকটাস-কাম-ইনস্ট্রাকশানস্ এবং নোটিফিকেশান এ উল্লিখিত নিয়মানুসারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক শিক্ষমের পেশাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট সহ অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্রের ভেরিফিকেশন পর্ব অনুষ্ঠিত হবে৷ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে এই মর্মে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন বোর্ডের ওয়েসবাইটে দেওয়া প্রসপেকটাস কাম ইনস্ট্রাকশানস্ এবং নোটিফিকেশান এ উল্লিখিত সকল রকমের শর্তাদি ভালোকরে অনুধাবন করে নির্দিষ্ট তারিখ অনুযায়ী আবেদনপত্র এবং পরীক্ষার জন্য নির্ধারিত ফী জমা করেন৷ প্রসঙ্গত উল্লেখ করা যায় যে মাধ্যমিক স্তরের স্নাতক শিক্ষক এর ৩১৭২টি শূণ্য পদের জন্য এবং উচ্চতর মাধ্যমিক স্তরের স্নাতকোত্তর শিক্ষক এর ক্ষেত্রে ২০টি বিভিন্ন বিষয়ের মোট ৪৩৯টি শূণ্য পদের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা-র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলি জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top