News Flash

  • Home
  • Uncategorized
  • দুটি পৃথক দুর্ঘটনায় উত্তরপ্রদেশে নিহত আট
Image

দুটি পৃথক দুর্ঘটনায় উত্তরপ্রদেশে নিহত আট

আগ্রা, ৭ ডিসেম্বর (হি. স.) : উত্তরপ্রদেশে দুটি পৃথক পথদুর্ঘটনায় মর্মান্তিকভাবে বেপরোয়া গতির বলি হলেন আট জন। এব্যাপারে শুক্রবার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আগ্রা-আলীগড় রোডে খান্ডৌলির কাছে একটি এসইউভি এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়। অপরদিকে, গাজিয়াবাদ যাওয়ার পথে একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে এবং দুর্ঘটনায় মারা যান একই পরিবারের তিনজন।
পুলিশ সূত্রের খবর, প্রথম ঘটনায় আগ্রা থেকে আলীগড় যাওয়ার পথে খান্ডৌলির কাছে একটি এসইউভি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাকের। আলুবোঝাই ওই ট্রাকটি হাঠরা যাচ্ছিল। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই মারা যান তিন জন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। বাকি দুজনকে এস এন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় একজনের এবং চিকিৎসারত অবস্থায় মারা যান অপর ব্যক্তি। পুলিশ আরও জানিয়েছে, দ্বিতীয় ঘটনায় একই পরিবাবের তিন জন গাড়িতে করে ফৈজাবাদ থেকে গাজিয়াবাদ যাচ্ছিলেন। পথে ডিভাইডারে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে ওই গাড়িটি | যার জেরে তিন জনেরই মৃত্যু হয়।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top