News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি এলাকায় আইপিএফটির বন্ধ প্রত্যাহার
Image

এডিসি এলাকায় আইপিএফটির বন্ধ প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ ভিলেজ কমিটির উপভোট যাতে শীঘ্রই করা যায়, এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবারই মহাকরণে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন৷ বৈঠকে হাই পাওয়ার মডালিটি কমিটির কাজও যাতে দ্রুততার সাথে সম্পন্ন করা যায় সে ব্যপারেও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে৷ রাত সাড়ে আটটায় এই সিদ্ধান্তের পরই আইপিএফটির পক্ষ থেকে এডিসি এলাকায় বুধবার ১২ ঘন্টার যে বন্ধ আহ্বান করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়৷ দলের সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা মঙ্গলবার বন্ধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন৷ প্রসঙ্গত, এর আগে আইপিএফটি এডিসি এলাকায় বন্ধ ডেকেছিল৷
এদিকে, বিজেপির তরফে দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বন্ধ প্রত্যাহার প্রসঙ্গে বলেন, বিজেপি প্রথম থেকেই এই বন্ধের বিরুদ্ধে ছিল৷ আইপিএফটি বন্ধ প্রত্যাহার করায় বিজেপি সন্তোষ প্রকাশ করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top