News Flash

  • Home
  • Uncategorized
  • বিভাজনের রাজনীতি করা ছাড়া আর কিছু জানে না কংগ্রেস : নরেন্দ্র মোদী
Image

বিভাজনের রাজনীতি করা ছাড়া আর কিছু জানে না কংগ্রেস : নরেন্দ্র মোদী

সুমেরপুর, ৫ ডিসেম্বর (হি.স.): বিভাজনের রাজনীতি করা ছাড়া আর কিছু জানে না কংগ্রেস। বুধবার রাজস্থানের সুমেরপুরের নির্বাচনী জনসভায় এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে রাজস্থানে। তার আগে এদিন রাজস্থানে সুমেরপুরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মূলত কংগ্রেসকেই নিশানা করে রাজনৈতিক আক্রমণ করেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, বিগত ৭০ বছর ধরে সমাজে বিভাজনের সৃষ্টি করে গিয়েছে কংগ্রেস। তাই জনগণের স্বার্থে তারা কাজ করতে অক্ষম। ৭০ বছরের হিসেব কংগ্রেস আগে দিক। তারপর প্রশ্ন করুক সাড়ে চার বছর নিয়ে।
বিধানসভা নির্বাচন কংগ্রেস হারতে চলেছে। নির্বাচনী জনসভায় এমন দাবি করে প্রধানমন্ত্রী বলেন, পরাজয় নিশ্চিত জেনে তারা এখন অজুহাত খুঁজতে ব্যস্ত। হারের দায় যাতে নামদারের (রাহুল গান্ধী) কাঁধে না পড়ে তার জন্য তৎপর কংগ্রেস। রাহুল গান্ধীর রাজনৈতিক অজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস সভাপতি নিজের দলীয় নেতার নামই জানেন না। কংগ্রেসের জনপ্রিয় জাট ও কৃষি নেতা কুম্ভরামজির নামটাও ঠিক করে নিতে পারেননি তিনি। এরা যদি ক্ষমতায় আসে তবে ভাবতে পারেন দেশের অবস্থা কি হতে পারে। রাজস্থানের বারমের অঞ্চলের কেন্দ্রীয় প্রকল্পের বিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বারমেরে বড় প্রকল্প গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জমির দাম বাড়বে। কৃষকেরা এর থেকে লাভবান হবেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top