News Flash

  • Home
  • Uncategorized
  • যুব সম্প্রদায়কে ভারত মাতা কি জয় বলা থেকে আটকাতে চাইছে রাহুল গান্ধী : নরেন্দ্র মোদী
Image

যুব সম্প্রদায়কে ভারত মাতা কি জয় বলা থেকে আটকাতে চাইছে রাহুল গান্ধী : নরেন্দ্র মোদী

সিকার, ৪ ডিসেম্বর (হি.স.) :যুব সম্প্রদায়কে ভারত মাতা কি জয় বলা থেকে আটকাতে চাইছে নামদার(রাহুল গান্ধী)। কংগ্রেসের ইতিহাসে যা লজ্জাজনক ঘটনা। মঙ্গলবার রাজস্থানের সিকারে নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী নিন্দায় মুখর হয়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী বলেন, ভারত মাতা কি জয় কথাটার মধ্যে আবেগ ও গৌরববোধ জড়িত। এটি চিৎকার করে বললে প্রগতির শক্তি প্রতিফলিত হয়। যারা দিল্লিতে বসে র‍য়েছে তারা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ নির্বাচনের সময় কিছুই করেনি। কিন্তু রাজস্থানের নির্বাচনের সময় তারা বিজেপি হারতে চলেছে এমন প্রচার চালাচ্ছে। এর জন্য প্রচুর টাকা তারা খরচ করেছে। কিন্তু রাজস্থানবাসী জানে প্রকৃত ঘটনাটি।
সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে রাহুল গান্ধী যে প্রশ্ন তুলেছিলেন তার পাল্টা এদিন নরেন্দ্র মোদী বলেন, এই ভূমি হচ্ছে বীরের। এই নামদারের পার্টি আমাদের যোদ্ধা এবং সেনাবাহিনীকে কোনও শ্রদ্ধা করেনি। সার্জিক্যাল স্ট্রাইকের সময় তারা অখুশি ছিল। নামদার দলীয় কার্যালয়ে বসে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রমাণ চাইছে। নামদারের কোনও বিশ্বাস আমাদের প্রতি নেই। কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস আমাদের প্রতি রয়েছে। সেনাবাহিনীর এক পদ এক পেনশন প্রকল্প নিয়ে কিছু করেনি কংগ্রেস। এমনকি একটি কাগজও তারা তৈরি করেনি। এর কোনও ফাইলও ছিল না। ক্ষমতায় আসার পর আমাদের দুই বছর সময় লেগেছে এটি নথি তৈরি করতে। এই কংগ্রেসের কিছু নেতা সেনাপ্রধানকে ‘রাস্তার গুণ্ডা’-বলে চিহ্নিত করেছে। সেনাবাহিনীর প্রতি কোনও সম্মান ও শ্রদ্ধাবোধ নেই কংগ্রেসের। দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি, আর্থিক জালিয়াতি এবং ধর্ষণের অপরাধে বহু কংগ্রেস নেতাই এখন জেলে রয়েছে। সমস্ত সমস্যার বীজ হচ্ছে কংগ্রেস।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top