News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত নির্বাচন : জম্মু ও কাশ্মীরে চলছে সপ্তম দফার ভোটগ্রহণ, কড়া নিরাপত্তা ভূস্বর্গে
Image

পঞ্চায়েত নির্বাচন : জম্মু ও কাশ্মীরে চলছে সপ্তম দফার ভোটগ্রহণ, কড়া নিরাপত্তা ভূস্বর্গে

শ্রীনগর, ৪ ডিসেম্বর (হি.স.): আর মাত্র দু’দফা নির্বাচন বাকি| মঙ্গলবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ| সকাল আটটা থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের সপ্তম দফার ভোট, ভোটগ্রহণ চলবে দুপুর দু’টো পর্যন্ত| সন্ত্রাস-বিদ্ধ কাশ্মীরে ভোটগ্রহণকে ঘিরে যাতে কোনওরকম অশান্তির ঘটনা না ঘটে সে জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| শান্তিতেই শেষ হওয়া ছ’দফার নির্বাচনের মতো, সপ্তম নির্বাচনও ভেস্তে দেওয়ার উদ্দেশ্যে বনধের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন| বিবৃতি মারফত ভোট বয়কটের ডাক দিয়েছেন সৈয়দ আলি গিলানি, মিরওয়াজ উমর ফারুক এবং ইয়াসিন মালিক|
নির্বাচন কমিশন সূত্রের খবর, মঙ্গলবার সকাল আটটা থেকে জম্মু ও কাশ্মীরের ত্রেহগাম, কাদিরাবাদ, কাজিয়াবাদ, রফিয়াবাদ, পাট্টান, সুখাং. শাদিমার্গ, কাপরান এবং পোম্বো-সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ| উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে ন’দফায় সম্পন্ন হবে পঞ্চায়েত নির্বাচন| ইতিমধ্যেই ছ’দফার পঞ্চায়েত নির্বাচন শান্তিতেই মিটেছে| মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে চলছে সপ্তম দফার পঞ্চায়েত নির্বাচন। বাকি দু’দফার নির্বাচন হবে যথাক্রমে ৮ এবং ১১ ডিসেম্বর|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top