News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক ম্যানেজার হত্যাকান্ডে এক যুবক গ্রেপ্তার
Image

ব্যাঙ্ক ম্যানেজার হত্যাকান্ডে এক যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ ডিসেম্বর৷৷ বন্ধন ব্যাঙ্কের ম্যানেজারকে পিটিয়ে খুন করা হয়েছিল গত ২১ নভেম্বর রাতে এবং ম্যানেজার জয়দেব সাহার মোবাইল ফোনটি নিয়ে গিয়েছিল দুষৃকতিকারীরা৷ ঘটনাটি ঘটেছিল বিশ্রামগঞ্জ থানাধীন লাটিয়াছড়ার ভূবনপাড়ায়৷ ঘটনার বার দিন পর সোমবার দুপুরে বিশ্রামগঞ্জের একটি মোবাইল রিপেয়ারিং এ খুন হওয়া জয়দেব সাহার মোবাইল হেন্ডসেটটা নিয়ে আসে ঠিক করার জন্য৷ তখন পুেিশর গোপন খবরে আটক করে বিশ্রামগঞ্জের বৈরাগীমুড়ার বাসিন্দা অমর দেববর্মাকে৷ বয়স আনুমানিক সতের -আঠার হবে৷ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ গ্রেপ্তার করে বিশ্রামগঞ্জ থানার লকআপে রাখে৷ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছে এবং আরো তথ্য বে র হয়ে আসবে বলে জানা গেছে৷ তবে আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে৷
প্রসঙ্গত, ঐদিন সন্ধ্যায় ব্যাঙ্ক ম্যানেজার সহ ব্যাঙ্কের আরও কয়েকজন কর্মী তাদের পরিচিত একজনের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন৷ খাবার খেয়ে রাতে ফেরার পথে এই হত্যাকান্ডটি সংগঠিত করা হয়েছিল৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top