News Flash

  • Home
  • Uncategorized
  • পুর উপনির্বাচনকে ঘিরে প্রস্তুতি চলছে জোরকদমে
Image

পুর উপনির্বাচনকে ঘিরে প্রস্তুতি চলছে জোরকদমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা / উদয়পুর/ খোয়াই, ২৯ নভেম্বর ৷৷ পুর উপ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি জোরকদমে চলছে৷ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷
আগামী ২২ ডিসেম্বর উদয়পুর পুর পরিষদের ২১টি ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এই উপনির্বাচনের মোট ভোটার রয়েছেন ২৪,৯৪৫ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ১২,৩৩৭ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১২,৬০৮ জন৷ সবচেয়ে বেশি ভোটার রয়েছেন উদয়পুর গার্লস হায়ার সেকেন্ডারী সুকল (পূর্বাংশ) কেন্দ্রে৷ এই ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১২০২ জন৷ সবচেয়ে কম ভোটার রয়েছেন পূর্ব রাধাকিশোরপুর গার্লস হাই সুকল কেন্দ্রে৷ এই ভোট গ্রহণ কেন্দ্রে ভোটার রেেয়ছন ৪৭৫ জন৷ ২১টি ওয়ার্ডের উপনির্বাচনের জন্য মোট ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছে ৩০টি৷
এদিকে, কৈলাসহর পুর পরিষদের ৬টি শূন্য আসনে আগামী ২২ ডিসেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ এই আসনগুলি হল ৩, ৫, ৭, ১০, ১২ ও ১৪ নং ওয়ার্ড৷ এই ৬টি ওয়ার্ডের মথ্যে ৩, ৫ ও ১০ নং ওয়ার্ডগুলি সাধারণ মহিলাদের জন্য এবং ১৪ নং ওয়ার্ডটি তপশিলী জাতিভূক্ত মহিলা সংরক্ষিত৷ তাছাড়া ৭ ও ১২ নং ওয়ার্ড দুটি তপশিলি জাতি সংরক্ষিত৷ ৬টি ওয়ার্ডের জন্য ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ৮টি৷ মোট ভে াটার রেেয়ছন ৭,১৩৬ জন৷ এরমধ্যে মহিলা ে ভাটার রয়েছেন ৩৬০১ জন এবং পুরুষ ভোটার রয়েছেন ৩৫৩৫ জন৷
অন্যদিকে, খোয়াই পুরপরিষদের উপনির্বাচন উপলক্ষ্যে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন৷ তিনি প্রথম পর্যায়ে ২৯ নভেম্বর ২০১৮ ইং থেকে আগামী ৫ ডিসেম্বর, ২০১৮ ইং পর্যন্ত খোয়াই রাজস্ব ডাক বাংলোর ২ নং কক্ষে অব স্থান করবে ন৷ তার সাথে যোগাযোগের ফোন নং -০৩৮২৫ ২২২০৫৮ এবং মোবাইল নং ৯৪৩৬৫০১৯৬৭৷ খোয়াই মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top