News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুকে প্রথম ইনিংসে ২৬৩ রানে আটকে দিল বাংলার বোলাররা
Image

তামিলনাড়ুকে প্রথম ইনিংসে ২৬৩ রানে আটকে দিল বাংলার বোলাররা

চেন্নাই, ৩০ নভেম্বর (হি.স.) : রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে বাংলাকে পুনরায় ম্যাচে ফেরালেন বোলাররা৷ বিশেষ করে স্পিনার ঋত্ত্বিক চট্টোপাধ্যায়ের পাঁচ উইকেটের বোলিং গড় জয়ের সম্ভাবনা তৈরি করল মনোজদের৷ তামিলনাড়ুকে প্রথম ইনিংসে ২৬৩ রানে আটকে রেখেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ থেকে হারিয়ে যেতে বসেছিল বাংলা৷
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তামিলনাড়ুন প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়ে যায়৷ অনবদ্য শতনার করেন বাবা অপরাজিত (১০৩)৷ হাফসেঞ্চুরি করেন ওপেনার কৌশিক গান্ধী (৫১)৷ ইশান পোড়েল প্রথম ইনিংসে ৪৮ রানের বিনিময়ে ৫ উইকেট নেন৷ ৮২ রানে ৩ উইকেট দখল করেন প্রদীপ্ত প্রামানিক৷ জবাবে ব্যাট করতে নেমে বাংলার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৮৯ রানে৷ অল্পের জন্য শতরান হাতছাড়া করেন ওপেনার অভিষেক রামন৷ তিনি ৯৮ রান করে সাজঘে ফেরেন৷ বাকিরা কেউ বলার মতো রান পাননি৷ রাহিল শাহ ৪৬ রানে ৫ উইকেট ও এম মহম্মদ ৩৯ রানে ৪ উইকেট দখল করেন৷
প্রথম ইনিংসের নিরিখে ৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামা তামিলনাড়ুন গুটিয়ে যায় মাত্র ১৪১ রানে৷ অর্থাৎ প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য শেষ ইনিংসে বাংলার লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২১৬ রানের৷
দ্বিতীয় ইনিংসে তামিলনাড়ুন হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন উইকেটকিপার জগদীশান৷ বাবা অপরাজিত ২১ ও এম মহম্মদ ২৩ রানের যোগদান রাখেন৷ বাকিরা ব্যর্থ হন৷ ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ২২ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন৷ আমির গনি নিয়েছেন ৩১ রানে ২ উইকেট৷ একটি করে উইকেট নিয়েছেন অশোক দিন্দা, ইশান পোড়েল ও প্রদীপ্ত প্রামানিক৷ জয়ের লক্ষ্য আহামরি কিছু না হলেও চিপকের এই পিচে দু’শোর বেশি রান তাড়া করে জয় তুলে নেওয়া খুব সহজ কাজ নয়৷ অন্তত বাংলা ব্যাটসম্যানদের ফর্মের দিকে তাকালে নিশ্চিন্ত হওয়ার উপায় নেই সমর্থকদের৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top