News Flash

  • Home
  • Uncategorized
  • ঋণ থেকে মুক্তি-সহ একগুচ্ছ দাবি, রাজধানীতে আবারও জমায়েত কৃষকদের

ঋণ থেকে মুক্তি-সহ একগুচ্ছ দাবি, রাজধানীতে আবারও জমায়েত কৃষকদের

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): ঋণ থেকে মুক্তি, ফসলের জন্য ভাল এমএসপি-সহ একগুচ্ছ দাবি নিয়ে ফের রাজধানীতে জড়ো হলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকরা| মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তেলেঙ্গানা, পঞ্জাব-সহ বিভিন্ন রাজ্য থেকে দিল্লিতে এসেছেন কৃষকরা| মোদী সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিতেই আবারও দিল্লিতে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকরা| সবথেকে বেশি সংখ্যায় কৃষকরা এসেছেন মহারাষ্ট্র থেকে|
আপাতত কৃষকদের অভিমুখ রামলীলা ময়দানের দিকে| বৃহস্পতিবার দিনভর রামলীলা ময়দানে জমায়েত হবেন কৃষকরা| সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচটি দিক থেকে রামলীলা ময়দানের দিকে অগ্রসর হচ্ছেন কৃষকরা| রাতে রামলীলাতেই থাকবেন লক্ষাধিক কৃষকরা| শুক্রবার সকালে শুরু হবে ‘কিষাণ মুক্তি মোর্চা’| চেষ্টা করা হবে বোট ক্লাবে জমায়েত হওয়ার| দিল্লি পুলিশের অনুমতি না পেলে পার্লামেন্ট স্ট্রিটেই শেষ করা হবে জমায়েত|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top