News Flash

  • Home
  • Uncategorized
  • ইসরোর মুকুটে নতুন পালক, শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ ‘হাইসিস’ এবং ৩০টি বিদেশি উপগ্রহের
Image

ইসরোর মুকুটে নতুন পালক, শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ ‘হাইসিস’ এবং ৩০টি বিদেশি উপগ্রহের

শ্রীহরিকোটা, ২৯ নভেম্বর (হি.স.): ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে নতুন পালকের সংযোজন| ভূ-পর্যবেক্ষণের জন্য দেশের শক্তিশালী উপগ্রহ ‘হাইসিস’ এবং ৩০টি বিদেশি উপগ্রহকে বৃহস্পতিবার মহাকাশে পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)| অত্যন্ত শক্তশালী পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) সি-৪৩’-র পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয় শক্তিশালী উপগ্রহ ‘হাইসিস’ এবং ৩০টি বিদেশি উপগ্রহ| ৩০টি বিদেশি উপগ্রহের মধ্যে ২৩টিই আমেরিকার| বাকি সাতটি অন্যান্য দেশের|
বৃহস্পতিবার সকাল ৯.৫৭ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের প্রথম উৎক্ষেপণ স্থল (ফার্স্ট লঞ্চ প্যাড) থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) সি-৪৩’-র পিঠে চেপে প্রথম হাইপাল স্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট (হাইসিস) ও ৩০ টি বিদেশি স্যাটেলাইট মহাকাশে রওনা দেয়| ৩৮০ কেজির হাইসিস হল উন্নত মানের স্যাটেলাইট যেটি পৃথিবীর উপর নজরদারি চালাবে| ৩০টি বিদেশি উপগ্রহের মধ্যে ২৩টিই আমেরিকার| বাকি সাতটি অন্যান্য দেশের| ভারতের রকেটে চেপে এই প্রথম মহাকাশে পাড়ি দিল অস্ট্রেলিয়া, কলম্বিয়া, মালয়েশিয়া ও স্পেনের উপগ্রহ| তাছাড়াও রয়েছে কানাডা, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের স্যাটেলাইট| ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, সফল উৎক্ষেপণের ১৭ মিনিট ২৭ সেকেন্ডের মধ্যেই ওরবিটে স্থাপন করা হয় হাইসিস-কে|
এর আগে ৪৪ বার পিএসএলভি-সি-৪৩ রকেটের পিঠে চাপিয়েই বিভিন্ন উপগ্রহকে পৃথিবীর কক্ষপথ বা মহাকাশে পাঠিয়েছে ইসরো| ইসরো সূত্রের খবর, একই সঙ্গে ৩০টি বিদেশি উপগ্রহকে পাঠানো হলেও এ বারের মূল লক্ষ্য, ভূ-পর্যবেক্ষণের জন্য দেশের অত্যন্ত শক্তিশালী উপগ্রহ ‘হাইসিস’-কে মহাকাশে পাঠানো| ‘হাইসিস’-কে পাঠানো হবে ভূপৃষ্ঠ থেকে ৬৩৬ কিলোমিটার উপরে সূর্যের মেরুর দিকে ঝুঁকে থাকা (পোলার সান-সিনক্রোনাস অরবিট বা ‘এসএসও’) পৃথিবীর একটি কক্ষপথে| তবে তা সূর্যের সঙ্গে কোনও সরলরেখায় থাকবে না| সূর্যের দিকে হেলে থাকবে ৯৭.৯৫৭ ডিগ্রি কোণে| ইসরো জানিয়েছে, ‘হাইসিস’-এর কার্যকালের মেয়াদ হবে ৫ বছর| ২০২৩ সালের শেষ পর্যন্ত তা সক্রিয় থাকবে| ‘হাইসিস’-কে ভূপৃষ্ঠের ৬৩৬ কিলোমটার উপরে পৃথিবীর কোনও একট কক্ষপথে পাঠানো হলেও বাকি বিদেশি উপগ্রহগুলিকে পাঠানো হবে পৃথিবীর ৫০৪ কিলোমিটার উপরের কক্ষপথে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top