News Flash

  • Home
  • Uncategorized
  • মান্দাইয়ে গণহত্যার দোষীদের চিহ্ণিত করতে বিধানসভায় আলোচনা
Image

মান্দাইয়ে গণহত্যার দোষীদের চিহ্ণিত করতে বিধানসভায় আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ বহু পুরানো গণহত্যার মামলার পূণঃতদন্ত দাবি করলেন বিধায়ক সুশান্ত চৌধুরী৷ সোমবার বিধানসভা অধিবেশনে শূণ্যকালে তিনি ঊপাধ্যক্ষের কাছে জানতে চান মান্দাইতে গণহত্যার ঘটনার স্বল্পকালীন নোটিশটি কেন গৃহীত হয়নি৷ তখন উপাধ্যক্ষ তাকে ওই সময়ই সভায় বক্তব্য রাখার অনুমতি দেন৷ তাতে বিধায়ক শ্রীচৌধুরী ২০০৩ সালের ২৬ জানুয়ারি মান্দাই চৌমুহনীতে ১১ জনকে হত্যার ঘটনায় মূল দোষীকে চিহ্ণিত করে শাস্তির ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিষয়টি স্বরাষ্ট্র দপ্তরের কাছে আলোচনা মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন৷

এদিন বিধায়ক শ্রীচৌধুরী বলেন, ২০০৩ ওই ঘটনায় ১১ জন বাঙালি খুন হয়েছিলেন৷ রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে তদানিন্ত বামফ্রন্ট সরকার জাতি ও উপজাতির মধ্যে ভূল বোঝাবুঝির বার্তা ছড়িয়েছিল৷ ওই সময় দুই পক্ষই মামলা করেছিলেন৷ কিন্তু আশ্চর্যজনক ভাবে বিরোধী দলের সমর্থক চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ৷ তিনি তদানিন্তন বামফ্রন্ট সরকারকে নিশানা করে বলেন, পুলিশ সেদিন নিরপেক্ষ ভাবে কাজ করতে চাইলেও রাজনৈতিক স্বার্থে তাদের হাতে বেড়ি পড়ানো হয়েছিল৷ ফলে, নিম্ন আদালতে ওই চারজনের বিরুদ্ধে বিচার পক্রিয়া শুরু হয়৷ সুশান্তবাবু জানান, নিম্ন আদালত থেকে মামলাটি জর্জ কোর্টে স্থানান্তরিত হয়৷ ২০১৪ সালে জর্জ কোর্ট ওই চারজনকে বিনা সর্তে মুক্তি দেয়৷ তিনি প্রশ্ণ তুলেন, চারজন অভিযুক্তই বেকসুর খালাস হলে ওই গণহত্যায় আসল আসামী কারা৷ তার অভিযোগ বাম আমলে বহু খুনের ঘটনায় বিচারের বানী নিরবে নিভৃতে কেঁদেছে৷ অনেকেই বিচার পাননি৷ তাই তিনি মুখ্যমন্ত্রীকে ওই গণহত্যার ঘটনায় পূনঃতদন্তের দাবি জানিয়েছেন৷

তাতে মুখ্যমন্ত্রী বলেন, বহু পুরানো ওই ঘটনার খঁুটি নাটি বিষয়গুলি খতিয়ে দেখতে হবে৷ কোথায় ত্রুটি বিচ্যুতি ছিল এবং বর্তমানে ওই মামলাটি কি অবস্থায় রয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশককে তা খতিয়ে দেখতে বলবো৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top