News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমাঞ্চলীয় ইরান, আহত অনন্তপক্ষে ৪০০ জন
Image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমাঞ্চলীয় ইরান, আহত অনন্তপক্ষে ৪০০ জন

তেহরান, ২৬ নভেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমাঞ্চলীয় ইরান| ভূকম্পন অনুভূত হয়েছে ইরান-ইরাক সীমান্তে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩| জোরালো ভূমিকম্পে প্রাণহানির কোনও খবর নেই| তবে, অনন্তপক্ষে ৪০০ জন কমবেশি আহত হয়েছেন| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত ৮.০০ মিনিট নাগাদ ৬.৩ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিমাঞ্চলীয় ইরান| ভূমিকম্পের উত্সস্থল ছিল ইরান-ইরাক সীমান্ত সংলগ্ন কেরমানশাহ প্রদেশের সারপোল-ই-জাহাব থেকে ২০ কিলোমিটার (১২.৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৬৫ কিলোমিটার গভীরে|
উপকেন্দ্র থেকে বহু দূর হওয়া সত্ত্বেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয় ইরাকের রাজধানী বাগদাদেও| সারপোল-ই-জাহাব ও কাসর-ই-শিরিনে বেশ কয়েকটি বাড়ি ও দেওয়াল ভেঙে পড়ে| কম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়ান| প্রশাসন সূত্রের খবর, জোরালো ভূমিকম্পে অন্ততপক্ষে ৪০০ জন আহত হয়েছেন| তবে, কারও মৃত্যু হয়নি| ভূমিকম্পের কারণে সোমবার সমস্ত স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top