News Flash

  • Home
  • Uncategorized
  • পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রনে ফের পাকিস্তানে যাচ্ছেন সিধু
Image

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রনে ফের পাকিস্তানে যাচ্ছেন সিধু

ইসলামাবাদ, ২৪ নভেম্বর (হি.স.) : ফের পাকিস্তানে যাচ্ছেন নভজ্যোত সিং সিধু। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রনেই তিনি পাকিস্তানে যাচ্ছেন বলে জানা গিয়েছে। ইমরান খানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই বিতর্কের মুখে পড়েন সিধু। পাক সেনাপ্রধানের সঙ্গে হ্যান্ডশেক করার ছবিও প্রকাশ্যে আসে, যা বিতর্কের ঝড় তুলেছিল।
কাতারপুর করিডর খুলে দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর সেই করিডরের উদ্বোধন করবেন ইমরান। সেই অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক নভজ্যোত সিং সিধু। পাকিস্তানের তরফ থেকে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি শুক্রবার একথা জানিয়েছেন।
বহুদিনের প্রতীক্ষিত ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের মাইলস্টোন পদক্ষেপ হিসেবে খুলে যাচ্ছে কাতারপুর বর্ডার করিডর৷ এদিকে পাক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সিধু জানিয়েছেন তিনি এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন৷ শিখ সম্প্রদায় দীর্ঘদিন ধরে এই তীর্থের জন্য এই করিডরের দাবি জানিয়ে আসছে৷ যাতে ভারতীয় সীমান্তের গুরদাসপুর ও পাকিস্তানের ঐতিহাসিক গুরুদোয়ারা যুক্ত হওয়ার কথা৷ এর ফলে দু‘দেশের নিজের নিজের জায়গার উন্নয়নও হবে মনে করা হচ্ছে৷
এই রাস্তা খুলে যাওয়ার পর ভারতীয়রা পাকিস্তানের কাতারপুরে গুরুদ্বার দরবার সাহিব দর্শন করতে যেতে পারবেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top