News Flash

  • Home
  • Uncategorized
  • টিসিএতে হামলা, ব্যাপক ভাঙচুর, পুলিশ তুলে আনল তিন যুবককে
Image

টিসিএতে হামলা, ব্যাপক ভাঙচুর, পুলিশ তুলে আনল তিন যুবককে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে বহিরাগত দুসৃকতিদের হামলা হুজ্জুতিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ ভাঙচুর চালানো হয়েছে আসবাবপত্রে৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় পুলিশ ছুটে যায় এবং হামলাকারীদের মধ্যে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়৷

সংবাদে প্রকাশ, এদিন সন্ধ্যায় পোস্টফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের হলে আচমকা উপস্থিত হয় বেশ কয়েকজন দুসৃকতি৷ অভিযোগ তারা যুব মোর্চর সক্রিয় কর্মী৷ তারা সেখানে গিয়ে অভিযোগ করে যে ক্রিকেট এসোসিয়েশনে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে৷ এই অভিযোগ এনে তারা সেখানে হৈ চৈ শুরু করে দেয়৷ একসময় উত্তেজিত হয়ে তারা আসবাবপত্রে ভাঙচুর চালায়৷ জানালর কাচ ভেঙে গুড়িয়ে দেয়৷ হামলাকারীদের দাবী অবিলম্বে টিসিএর বর্তমান পরিচালন কমিটি ভেঙে দেওয়ার৷

বেশ কিছুক্ষণ চলতে থাকে এই হামলা হুজ্জুতি৷ পরিস্থিতি বেগতিক দেখে টিসিএর কর্মীরা পশ্চিম থানায় খবর দেয়৷ পুলিশ দ্রুত সেখানে ছুটে যায়৷ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে  থানায় নিয়ে যায় পুলিশ৷ ধৃতরা হল পার্থ সাহা (৩৫), মলয় গৌস্বামী (৪০) এবং বিধান ভট্টাচার্য্য (৪৬)৷ প্রথম দুজনের বাড়ি উদয়পুরে এবং তৃতীয় জনের বাড়ি আগরতলায়৷ অভিযোগ উঠেছে, এদিন টিসিএতে এই অপ্রীতিকর ঘটনাটির নেতৃত্বে নাকি ছিলেন বিধানসভার অধ্যক্ষের এক ছেলে৷ ধৃত তিনজনকে অবশ্য থানা থেকেই জামিনে ছেড়ে দেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top