News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়ার্ল্ড বক্সিং টুর্নামেন্টে ইউক্রেনের বক্সারের বিরুদ্ধে মেরি কম
Image

ওয়ার্ল্ড বক্সিং টুর্নামেন্টে ইউক্রেনের বক্সারের বিরুদ্ধে মেরি কম

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.) : শনিবার বিকেলে ইউক্রেনের বক্সারের বিরুদ্ধে মেরি কমের সোনার যুদ্ধ। ২০১০ সালে তিনি শেষবার বিশ্বমিটে সোনা জিতেছিলেন। ওই বছর লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। বর্তমানে তিনি বিশ্বের এক নম্বর অপেশাদার বক্সার। এবার সোনা জিতলে ছ’ নম্বর সোনার মালকিন হবেন তিনি। ইউক্রেনের বক্সার হান্না ওখোতা মানছেন, ‘ঘরের কোর্টে মেরি কমকে হারানো সোজা কথা নয়। লড়াই কিন্তু অত্যন্ত কঠিন।’ তিন মাস আগে পোল্যান্ডের টুর্নামেন্টে মেরির কাছে হেরেছিলেন ইউক্রেনের বক্সার।
ফাইনালে মেরির হাত শক্ত করলেন সনিয়া চাহল। শুক্রবার বিশ্ব বক্সিংয়ে উত্তর কোরিয়ার বক্সার জো হন হুয়াকে হারিয়ে তিনি ফাইনালে। হরিয়ানার তনয়া সনিয়া ২০১৬ সাল থেকে সিনিয়রে খেলছেন। দু’বছরের মধ্যেই বিশ্বমিটের ফাইনালে। সেমিফাইনালে প্রতিপক্ষকে ৫-০ হারিয়ে। জাকার্তা এশিয়াডে রুপোজয়ী জো হনকে হারালেন। সনিয়ার ফাইনালে পৌঁছানো ভারতীয় বক্সিংয়ে অন্যতম ঘটনা।
ফাইনাল বাউটের আগে মেরিকে ঘুরিয়ে হুমকিও দিয়ে রাখলেন ইউক্রেনের বক্সার। তাঁর কথায়, ‘সে দিনের কথা ভুলে যাওয়াই ভাল। দিনটা সেদিন আমার ছিল না। এখানে ফাইনালে পৌঁছানোর পর থেকেই মেরির বিরুদ্ধে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছি। ফাইনালের দিনটা আমারও হতে পারে। এটা হবে অন্য লড়াই।’
২০০২ সালে তিনি প্রথম বিশ্ব মিটে সোনা জেতেন। তারপরে ২০০৫, ২০০৬, ২০০৮ ও ২০১০। তার আগে ২০০১ সালে রুপো পেয়েছিলেন মেরি কম। কুড়ি বছরে বেশি তাঁর বক্সিং জীবন। ৩৫ বছর বয়সে বিশ্বমিটে ফাইনালে পৌঁছনো কম কথা নয়। সেই প্রসঙ্গে শুক্রবার মেরির প্রতিপক্ষ বলেছেন, ‘ঘরের মাঠে মেরি কিংবদন্তি। এই বয়সে দারুণ ফিট। অসাধারণ ফুট ওয়ার্ক। ঘরের কোর্টে তাই ওকে হারানো সহজ নয়।’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top