News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশের সাতনায় ভয়াবহ দুর্ঘটনায় স্কুল পড়ুয়া-সহ ৮ জনের মৃত্যু, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
Image

মধ্যপ্রদেশের সাতনায় ভয়াবহ দুর্ঘটনায় স্কুল পড়ুয়া-সহ ৮ জনের মৃত্যু, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী

সাতনা (মধ্যপ্রদেশ), ২২ নভেম্বর (হি.স.): স্কুলে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা| মধ্যপ্রদেশের সাতনা জেলায় বেপরোয়া বাস এবং স্কুলভ্যানের তীব্র সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৭ জন স্কুল পড়ুয়ার| ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কুলভ্যানের চালকও| এখানেই শেষ নয়, বাস এবং স্কুলভ্যানের জোরালো সংঘর্ষে আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন| বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সাতনা জেলার বিরসিংহপুর এলাকায় (জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে)| দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন জেলা কালেক্টর রাহুল জৈন-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা|
সাতনা জেলার পুলিশ সুপার (এসপি) সন্তোষ সিং গৌর জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে স্কুলভ্যানে চেপে বিরসিংহপুরের লাকি কনভেন্ট স্কুলে যাচ্ছিলেন স্কুল পড়ুয়ারা| সেই সময় রেওয়া থেকে চিত্রকূট অভিমুখে যাচ্ছিল একটি বাস| সকাল তখন ৮.৩০ মিনিট হবে, স্কুলে যাওয়ার পথে বাসের সঙ্গে স্কুলভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুলভ্যানে সফররত ৬ জন পড়ুয়ার, পরে আরও একজন পড়ুয়ার মৃত্যু হয়| মারা গিয়েছেন স্কুলভ্যানের চালকও| এছাড়াও আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন| হতাহতরা সলকেই লাকি কনভেন্ট স্কুলের পড়ুয়া| দুর্ঘটনায় নিহত পড়ুয়াদের মধ্যে চারটি বালক এবং দু’টি বালিকা রয়েছে| প্রত্যেকের বয়স ১০-১৫ বছরের মধ্যে| আহত ১১ জনের মধ্যে পাঁচটি শিশু রয়েছে, তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক|
ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘মধ্যপ্রদেশের সাতনার দুর্ঘটনায় ব্যথিত| অত্যন্ত কঠিন এই সময় মৃত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা| আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি|’ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, ‘মধ্যপ্রদেশের দুর্ঘটনায় ব্যথিত| পরিবারের প্রতি সমবেদনা|’ শোকবার্তায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং জানিয়েছেন, ‘সাতনায় দুর্ঘটনার খবর পেয়ে আমি মর্মাহত| মৃত শিশুদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি| প্রশাসন প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে|’ জেলা কালেক্টর রাহুল জৈন ঘোষণা করেছেন, ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top