News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানের জ্বালানির তেলে ২ শতাংশ শুল্ক হ্রাসে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন
Image

বিমানের জ্বালানির তেলে ২ শতাংশ শুল্ক হ্রাসে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ বিমানের জ্বালানির তেলে ২ শতাংশ শুল্ক হ্রাসে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ ফলে, রাজ্যে বিমানের জ্বালানির তেলের শুল্ক ১৮ শতাংশ থেকে কমে দাঁড়াবে ১৬ শতাংশ৷ রবিবার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, রাজ্যে বিমান যাত্রীদের স্বার্থেই শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এদিকে আইপিসি ধারা ৩৮২ সংশোধনীর প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ আগামী বিধানসভা নির্বাচনে আইপিসি ৩৮২ সংশোধনীর প্রস্তাব পেশ করবে রাজ্য সরকার৷ পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যেও এনএলএসএ স্কিম চালু করতে চলেছে রাজ্য সরকার৷ এই স্কিমের অন্তর্গত ১৩টি ক্ষেত্রে নির্যাতিতাদের ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে৷ মন্ত্রিসভা এই স্কিম চালু করতে সিদ্ধান্ত নিয়েছে৷

বিমান পরিষেবায় এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রাজ্য৷ একের পর এক বিমান প্রত্যাহার করে নিচ্ছে বিমান সংস্থা গুলি৷ এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে রাজ্যে বিমানের জ্বালানি তেলের অত্যাধিক শুল্ক৷ তাই, রাজ্য মন্ত্রিসভা বিমানের জ্বালানির তেলে শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে৷ ২ শতাংশ শুল্ক কমানোর বিষয়ে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ এবিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ভ্যাট আইনে সংশোধনী আনা হয়েছে৷ তাতে বিমানের জ্বালানি তেলে শুল্ক ১৮ থেকে কমিয়ে ১৬ শতাংশ করা হচ্ছে৷ শুধু আগরতলায় বিমানের জ্বালানি তেলের এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ শিক্ষামন্ত্রীর দাবি, বিভিন্ন রাজ্যের তুলনায় ত্রিপুরায় বিমানের জ্বালানি তেলের শুল্ক অনেকটাই কম৷ তাঁর কথায়, গৌহাটিতে ২৩.৬৫ শতাংশ এবং কোলকাতায় ২৫ শতাংশ শুল্ক ধার্য করা আছে৷ আগরতলায় শুল্ক কম হলেও বিমানের জ্বালানি তেলের দাম কোলকাতায় তুলনায় অনেক বেশি৷ তিনি জানান, কোলকাতায় প্রতি কিলোলিটার বিমানের জ্বালানি তেলের মূল্য ৮১৪৪১.০৬ টাকা৷ কিন্তু আগরতলায় প্রতি কিলোলিটারে মূল্য ৮২৭৪২.৭২ টাকা৷ তবে, মন্ত্রিসভার সিদ্ধান্তে শুল্ক হ্রাস হওয়ার পর প্রতি কিলোলিটারে বিমানের জ্বালানি তেলের মূল্য দাড়াবে ৮১৩৪০.৩১ টাকা৷ ২ শতাংশ শুল্ক হ্রাস করায় বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা রাজস্ব ক্ষতি হবে রাজ্য সরকারের৷

এদিন শিক্ষামন্ত্রী ত্রিপুরায় বিমানের জ্বালানি তেলের মূল্য বিভিন্ন রাজ্যের তুলনায় বেশি হওয়ার ক্ষেত্রে পরিবহন খরচকে দায়ি করেছেন৷ তিনি জানান, কোলকাতায় প্রতি কিলোলিটারে পরিবহন খরচ বাবদ ব্যয় হয় ৯১৩.৬২ টাকা এবং গৌহাটিতে খরচ হয় ২২৫৪ টাকা৷ অথচ আগরতলায় বিমানের জ্বালানি তেল পরিবহনে প্রতি কিলোলিটারে খরচ হচ্ছে ৯৮২৮.১৬ টাকা৷ এছাড়া বিমানের ল্যান্ডিং খরচও কোলকাতা কিংবা গৌহাটির তুলনায় এ রাজ্যের জন্য বেশি৷ তাঁর কথায়, গৌহাটিতে ল্যান্ডিং বাবদ খরচ ৬১৭৫৯৭১ টাকা এবং কোলকাতায় ৬৫১৫২.৮৫ টাকা৷ অথচ আগরতলায় এই খরচ গিয়ে দাঁড়ায় ৭০১২০.৯৫ টাকা৷ জ্বালানি তেলের পরিবহন খরচ এবং ল্যান্ডিং খরচ বিভিন্ন রাজ্যের তুলনায় বেশি হওয়ায় শুল্ক কম থাকা সত্বেও বিমান সংস্থাগুলির খরচ বেশি হচ্ছে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই বিষয়গুলি আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে৷ কারণ, রাজ্যে বিমানের সংখ্যা না বাড়লে সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠা সম্ভব নয়৷

এদিন তিনি আরও জানিয়েছেন, আইপিসি ৩০২ ধারা সংশোধনীর প্রস্তাবে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ মূলত, চুরি অপরাধ দমনে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ৩৮২ (এ), ৩৮২ (বি), ৩৮২ (সি), ৩৮২ (ডি) এবং ৩৮২ (ই) সংশোধনীর প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ আগামী বিধানসভা অধিবেশনেই এই প্রস্তাব পেশ করা হবে৷ বিধানসভায় এই সংশোধনী বিল পাশ হলে রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে৷ এই বিলে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, গরুচুরি বন্ধে কঠোর হচ্ছে রাজ্য সরকার৷ এই সংশোধনী বিধানসভায় পাশ হলে গরুচুরি করলেই নূন্যতম সাজা হবে ৭ বছর৷ সর্বোচ্চ ১০ পর্যন্ত সাজা হতে পারে৷ অন্যান্য চুরির ঘটনাগুলিও এই সংশোধনীতে যুক্ত করা হয়েছে৷ ফলে, চুরি করলেই ৭ বছরের সাজা ভোগ করতে হবে৷

এদিকে কেন্দ্রীয় সরকারের ন্যাশন্যাল লিগ্যাল সার্ভিস অথরিটি প্রকল্পটি রাজ্যে চালু করার জন্য রাজ্যমন্ত্রী সভা অনুমোদন দিয়েছে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পে মহিলারা ধর্ষণ, যৌন নির্যাতন, অগ্ণিদগ্দ, অঙ্গহানী, শারিরীক ও মানসিক নির্যাতন ইত্যাদি ১৩ ক্ষেত্রে আর্থিক সহায়তার সুযোগ পাবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top