News Flash

  • Home
  • Uncategorized
  • নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের
Image

নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছেন এক যুবক। বর্তমানে আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে (জিবি হাসপাতাল) চিকিৎসা চলছে সৌরভ দেবনাথ নামের এই যুবকের।
ঘটনার বিবরণে জানা গেছে, ইন্দ্রনগর শ্মশানখলার বাসিন্দা সৌরভ দেবানাথ ঋণের জ্বালা সহ্য করতে না পেরে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। জানা গেছে, বেশ কিছু দিন ধরে ঋণের দায়ের ঘরে-বাইরে চাপের মধ্যে ছিলেন সৌরভ।
স্ত্রী লক্ষ্মীরানি দেবনাথ স্বামীকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য কাজকর্ম করছেন বলে জানা গেছে। কিন্তু তাতেও সংসার ঠিকভাবে চলছিল না। ঋণের কারণে সৌরভ ঘর থেকে বের হতে পারছিলেন না। জীবন নিয়ে একপ্রকার তিনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন।
সৌরভের স্ত্রী জানান, তার বর সবসময় চিন্তায় থাকতেন। যার দরুন তার শরীর ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। ঋণের বোঝা সহ্য করতে না পেরে শনিবার রাতে নিজের গলা নিজেই কেটে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন। ঘরে ঢুকে স্ত্রী লক্ষ্মীরানি দেখতে পান তার স্বামী সৌরভ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। সাথে-সাথে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে ভরতি করানো হয়। বর্তমানে সৌরভের অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top