News Flash

  • Home
  • Uncategorized
  • সিএবি-১৬ : দোভালের উপস্থিতিতে রাজনাথের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সর্বা-হিমন্তের
Image

সিএবি-১৬ : দোভালের উপস্থিতিতে রাজনাথের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সর্বা-হিমন্তের

নয়াদিল্লি, ১৭ নভেম্বর, (হি.স.) : নাগরিকত্ব (সংশোধনী) বিল ২০১৬ (সিএবি-১৬)-কে কেন্দ্র করে অসমের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী রাজনাথ সিঙের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। বৈঠকে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, অসমের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা প্রমুখ কয়েকজন শীর্ষ আমলা। কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰীর সরকারি বাসভবনে এই বিষয় নিয়ে রাজ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে বলে বিশেষ এক সূত্রের খবরে প্রকাশ।
গতকাল শুক্রবার নাগরিকত্ব (সংশোধনী) বিল ২০১৬ বাতিলের দাবিতে অসমের ৭০টি অরাজনৈতিক সংগঠন দিশপুর ঘেরাও কর্মসূচির মাধ্যমে সরকারকে কড়া বার্তা দিয়েছে। উত্তাল কর্মসূচির মধ্যে সরকারের তরফে জানানো হয়েছিল আগামী সাতদিনের মধ্যে প্রতিবাদীদের সঙ্গে বিল এবং বাংলাদেশি হিন্দু সম্পর্কে কথা বলতে এক বৈঠকের আয়োজন করা হবে। সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করে কেন্দ্রের সঙ্গে বিষয় সম্পর্কে আলোচনা করতে তড়িঘড়ি দিল্লির উদ্দেশে সন্ধ্যার দিকে যাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী সনোয়াল এবং মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top