News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থান বিধানসভা নির্বাচনে বসুন্ধরা রাজের বিরুদ্ধে যশবন্ত সিং-এর ছেলেকে প্রার্থী করল কংগ্রেস
Image

রাজস্থান বিধানসভা নির্বাচনে বসুন্ধরা রাজের বিরুদ্ধে যশবন্ত সিং-এর ছেলেকে প্রার্থী করল কংগ্রেস

জয়পুর, ১৭ নভেম্বর (হি.স.) : রাজস্থানের বিদায়ী মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে ভোটে লড়বেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং-এর ছেলে মানবেন্দ্র সিং। ঝালরাপাতান বিধানসভা কেন্দ্রে লড়বেন তিনি।
গত ২২ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে দেন মানবেন্দ্র। পরে কংগ্রেসে যোগ দেয়। বর্তমানে বারমেরের বিধায়ক মানবেন্দ্রকে শনিবার ঝালরাপাতান বিধানসভা কেন্দ্রের টিকিট দিয়ে বড় ধরণের রাজনৈতিক চমক দিল কংগ্রেস।
এদিন দ্বিতীয় দফার প্রার্থীদের তালিকা প্রকাশ করে কংগ্রেস। সেখানেই ঝালরাপাতানের টিকিট মানবেন্দ্র সিংকে দিল কংগ্রেস নেতৃত্ব। রাজস্থানের রাজ্য রাজনীতিতে বরাবরই যশবন্ত সিংয়ের সঙ্গে বসুন্ধরা রাজের তিক্ত সম্পর্ক সর্বজনবিধিত। রাজনৈতিক মহলের দাবি ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বারমের-জয়সলমের লোকসভা কেন্দ্রে যশবন্ত সিং-এর টিকিট না পাওয়ার পেছনে বসুন্ধরা রাজের হাত রয়েছে। বিষয়টি স্বভিমান কর্মসূচীতে সরবও হয়েছিলেন মানবেন্দ্র সিং। তিনি বলেছিলেন, এতে রাজপুত সম্প্রদায় অসম্মানিত হয়েছে। রাজপুত মর্যাদাকে ক্ষুণ্ণ করার চক্রান্ত হয়েছে।
প্রসঙ্গত, দলীয় টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ে পরাজিত হয়েছিলেন যশবন্ত সিং। এর জেরে রাজপুত সম্প্রদায় তার অনুগামীরা খুবই অখুশি হয়। দেশের প্রাক্তন অর্থ, প্রতিরক্ষা, বিদেশমন্ত্রকের দায়িত্বে ছিলেন যশবন্ত সিং। চলতি বছরের আগস্টে গৌরব যাত্রা চলাকালীয় মানবেন্দ্র সিং-এর নির্বাচনী কেন্দ্র এড়িয়ে যান বসুন্ধরা রাজে। এদিন ঝালরাপাতান থেকে নিজের মনোনয়ন জমা দেন বসুন্ধরা রাজে। ২০০৩ সাল থেকেই ওই কেন্দ্রে লড়ছেন তিনি। আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ ১১তে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top