News Flash

  • Home
  • Uncategorized
  • দুই বোনকে অপহরণ করে নিয়ে গণধর্ষণ, মামলা হলেও গ্রেপ্তার নেই
Image

দুই বোনকে অপহরণ করে নিয়ে গণধর্ষণ, মামলা হলেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ দুই বোনকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়ায়৷ ঐ দুই কিশোরী বাড়ি কৈলাসহর থানার অধীন লক্ষ্মীছড়া গ্রামে৷ ঘটনাটি ঘটেছে ৯ নভেম্বর৷ কৈলাসহর থানায় এই ব্যাপারে একটি মামলা করা হয়েছে৷ তবে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷

সংবাদ সূত্রে জানা গেছে, ঐদিন কৈলাসহর থেকে লক্ষ্মীছড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন দুই বোন৷ একটি অটোতে করে তারা ফিরছিলেন৷ অটোর চালক সুবীর দত্ত তাদের কিছুদূর নিয়ে গিয়ে অন্য একটি মারুতী গাড়িতে তুলে নেয়৷ সুবীরের সাথে আরও চার যুবক মারুতী ভ্যানে উঠে৷ ঐদিন রাতেই কৈলাসহর থেকে দুই কিশোরীকে তেলিয়ামুড়ায় নিয়ে আসা হয়৷ তেলিয়ামুড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে পরপর দুইদিন দফায় দফায় ঐ দুই কিশোরীকে বোনকে গণধর্ষণ করেছে সুবীর সহ তার সাকরেদ চার যুবক৷ এরই মধ্যে এক কিশোরী অসুস্থ হয়ে পরে৷ পরিস্থিতি বেগতিক দেখে তাদের সেখানে ফেলে রেখে পালিয়ে যায় সুবীর ও তার সাকরেদরা৷

এদিকে, কোনও রকমে ওই দুই বোন বাড়ি ফিরে যায়৷ বাড়ি গিয়ে অভিভাবকদের পুরো ঘটনা খুলে বলে তারা৷ তারপর কৈলাসহর থানায় একটি মামলা করা হয়েছে৷ মামলার নম্বর ৩৫/১৮৷ মামলা হয় ৩৬৬, ৩৭৬(ডি), ৫০৬, ৩৪ আইপিসির ধারা অনুযায়ী৷ সেইসাথে যুক্ত করা হয়েছে পক্সো আইনের ধারাও৷ পুলিশ সুবীর সাহার পরিচয় জানতে পেরেছে৷ সে ঘটনার পর থেকে পালিয়ে আত্মগোপন করেছে৷ বাকিদের মধ্যে দুইজনের বাড়ি আগরতলায় বলে পুলিশ জানতে পেরেছে৷ ঘটনার প্রায় সাতদিন অতিক্রান্ত হয়েছে৷ এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ এদিকে, ওই দুই কিশোরীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে৷ তদন্ত করছে পুলিশ৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top