News Flash

  • Home
  • Uncategorized
  • বৃহস্পতিবারই আছড়ে পড়তে চলেছে ‘গাজা’, কোড্ডালোর ও রামেশ্বরমে জারি সতর্কতা
Image

বৃহস্পতিবারই আছড়ে পড়তে চলেছে ‘গাজা’, কোড্ডালোর ও রামেশ্বরমে জারি সতর্কতা

চেন্নাই, ১৪ নভেম্বর (হি.স.): বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনিক ঝড় ‘গাজা’ ক্রমশই অগ্রসর হচ্ছে| বৃহস্পতিবার বিকেলের মধ্যেই তামিলনাড়ুর কোড্ডালোর জেলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘গাজা’| প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে কোড্ডালোর এবং রামেশ্বরমে| বৃহস্পতিবার কোড্ডালোর জেলায় সমস্ত সরকারি এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন| এছাড়াও রামেশ্বরমেও বৃহস্পতিবার সমস্ত স্কুল এবং কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে|

কোড্ডালোর-এর ভারপ্রাপ্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার গগণদীপ সিং বেদি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সরকার এবং প্রশাসন| কোড্ডালোর কালেক্টর এবং জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘বৃহস্পতিবার বিকেলের মধ্যেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘গাজা’| উপকূলবর্তী এলাকায় বসবসকারী মানুষজনকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে|’ তামিলনাড়ুর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে| পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top