News Flash

  • Home
  • Uncategorized
  • দোকান খোলা রাখা ইস্যুতে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ সবকিছু জেনে বিরোধীতা করুন
Image

দোকান খোলা রাখা ইস্যুতে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ সবকিছু জেনে বিরোধীতা করুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ শনিবার ও রবিবার দোকান খোলা নিয়ে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাফ কথা তাঁরা কিছু না জেনেই সুর চড়াচ্ছেন৷ গোটা বিষয়টিকে নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন৷ তিনি বলেছেন, ব্রিটিশ আমলে দোকান খোলা হলে জরিমানা দিতে হত৷ পুলিশ ইনস্পেক্টর এসে জরিমানা আদায় করতে৷ সেটা ছিল ইনস্পেক্টর রাজ৷ আর সেই রীতিকে এখানেও এতদিন চালু ছিল৷ নতুন সরকার সেই ইনস্পেক্টর রাজকে দূর করার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷ আজ নজরুল কলাক্ষেত্রে গেজেটেড অফিসার্স সংঘের প্রথম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
বার্ষিক সাধারণ সভার উদেবাধন করে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি নীতি প্রণয়ন করে৷ আর এই নীতি বাস্তবায়ণ করেন অফিসারগণ৷ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রসাসন ব্যবস্থা গড়ে তুলতে রাজ্যের গেটেটেড অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ রাজ্যের সার্বিক উন্নয়নে উদার মানসিকতা নিয়েও কাজ করতে হবে সরকারি অফিসারদের৷ তবেই রাজ্য তিন বছরের মধ্যে একটি মডেল রাজ্য হিসাবে গড়ে উঠবে৷ তাই তাদের কাজ স্বচ্ছ, জনহিতকর এবং দুর্নীতিমুক্ত হলে রাজ্য আপনা আপনিই এগিয়ে যাবে৷ রাজ্য প্রসাসনের সুফল প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছে যাবে৷ রাজ্য হয়ে উঠবে স্বয়ম্ভর৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজের মানুষের কথা এবং বহির্রাজ্য থেকে আগত পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে গত মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে শনিবার (অর্ধদিবস) ও রবিবার (পূর্ণ দিবস) দোকান পাঠ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছ৷ তবে এটা বাধ্যবাধকতামূলক নয়৷ এই সম্পর্কিত আইনের সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে৷ দোকান খোলা রাখলে এই দেড়দিন শ্রমিক যদি কাজ করে তাহলে অতিরিক্ত মজুরী পাবেন৷ এটা শ্রমিকদের ছুটি হরণ নয়৷ সরকার আমজনতার স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান৷ অথচ কয়েকটি বৈদ্যুতিন চ্যানেলে দেখলাম বিরোধী দল এই সিদ্ধান্তকে শ্রমিক বিরোধী বলে আখ্যায়িত করেছে৷ এটা রাজনীতির পরিবাষা নয়৷ বিরোধীতা করার আগে সবকিছু জেনে বিরোধীতা করা উচিত বলে মুখ্যমন্ত্রী বক্তব্য তুলে ধরেন৷ মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকার রাজ্যের উপর ১১ হাজার কোটি টাকার উপর ঋণের বোঝা রেখে গেছে৷ তা সত্বেও এবছর আমরা শূন্য ডেফিসিট বাজেট করেছি৷ ভিশন ডকুমেন্ট অনুযায়ী রাজ্যে সপ্তম বেতন কমিশনের আদলে রাজ্য সরকারের কর্মচারীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
মুখ্যমন্ত্রী বলেন, নেশামুক্ত রাজ্য গড়ে তুলতে সরকার সর্বিক গুরুত্ব দিয়েছে৷ ইতিমধ্যে ৫৫ হ াজার কিলোগ্রাম গাঁজা, বিপুল পরিমাণে হেরোইন, নেশার ট্যাবলেট, কোরেক্স, ফ্যান্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে৷ নেসাকর সামগ্রীর ব্যবহার জনজাতিসহ যুব সমাজকে বিপথে পরিচালিত করার প্রয়াস৷ আমরা এগুলো প্রতিরোধ করে নেশামুক্ত ত্রিপুরা গড়ার উদ্যোগ নিয়েছি৷ মুখ্যমন্ত্রী বলেন, গান্ধিজি, নানাজি দেশমুখ গ্রাম স্বরাজ গড়ার স্বপ্ণ দেখেছিলেন৷ আমদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাদের পথ অনুসরণ করে চলেেেছন৷ মোদিজি দেশের কল্যাণে যে সকল যোজনা হাতে নিয়েছেন তার ৮০ শখতাংশ রেখেছেন মহিলাদের জন্য৷ উজ্জ্বলা যোজনায় মহিলাদের দেওয়া হচ্ছে বিনামূল্যে গ্যাস কানেকশন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেড় লক্ষ টাকার ঘর, সৌভাগ্য যোজনায় বিনামূল্যে বিদ্যুৎতায়ন, প্রধানমন্ত্রী শৌলাচয় যোজনায় বিনামূল্যে শৌচালয়, প্রধানমন্ত্রী আয়ুস্মান বীমা যোজনায় একটি পরিবারে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ প্রভৃতি৷
মুখ্যমন্ত্রী শ্রীদেব রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আমরাও প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে চলেছি৷ রাজ্যকে বিভিন্ন পরিকাঠোর উন্নয়নে এগিয়ে নেবার উদ্যোগ নেওয়া হয়েছে৷ আমরা ত্রিপুরাতে ডেয়ারী শিল্পকে এগিয়ে নেব ৷ ৫০০০ পরিবারকে ২টি করে গাভী দেওয়া হবে৷ তাতে ঐ পরিবারগুলির আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, সরকার চাইছে অফিসারগণ পারদর্শিতার সাথে কাজ করুন৷ প্রতিটি গ্রাম উন্নয়নে আপনাদের পাশাপাশি পঞ্চায়েত সচিবদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে৷
তাছাড়া বক্তব্য রাখেন উত্তর-পূর্বাঞ্চলের (বিএমএস) জেন্যাল অর্গানাইজার সুীল কিরওয়াই৷ তিনি বলেন, ১৯৫৫ সালের ২৩ জুলাই ভূপালে ভারতীয় মজদূর সংঘ গঠন করা হয়৷ বক্তব্য রাকেন বিএমএস-এর ন্যাশনাল এগ্জিকিউটিভ মেম্বার এন তোম্বা সিং৷ স্বাগত ভাষণ দেন গেজেটেড অফিসার সংঘের সাধারণ সম্পাদক দেবাশীষ রায়৷ সভাপতিত্ব করেন গেজেটেড অফিসার সংঘ তথা বি এমএস-এর কো-কনভেনার তপন দাস৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top