News Flash

  • Home
  • Uncategorized
  • ৮ ও ৯ জানুয়ারী দেশব্যাপী ধর্মঘট সফল করতে কনভেনশন বামেদের
Image

৮ ও ৯ জানুয়ারী দেশব্যাপী ধর্মঘট সফল করতে কনভেনশন বামেদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ ৮ ও ৯ জানুয়ারী দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে রবিবার আগরতলা টাউন হলে এক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে বামপন্থী বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে৷ মূলত সিট্যুর ব্যানারেই এই কনভেনশন অনুষ্ঠিত হয়েছে৷ কনভেনশনে বক্তব্য রাখেন বিধায়ক বাদল চৌধুরী, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ বক্তারা প্রত্যেকেই এই ধর্মঘটের যৌক্তিকতা নিয়ে বক্তব্য রাখেন৷ মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বক্তারা৷ তাঁদের অভিযোগ কেন্দ্রের বর্তমান মোদি সরকার শ্রমজীবী অংশের মানুষের স্বার্থের পরিপন্থি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছেন একের পর এক৷ তাতে শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে৷ গোটা দেশে বিভিন্ন শ্রমিক সংগঠন এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত করা হচ্ছে৷ যা দেশের বৃহৎ অংশের মানুষ মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে৷ কৃষি ক্ষেত্রে থেকে শুরু করে শিল্প৷ প্রতিটি জায়গাতেই শ্রমজীবী অংশের মানুষ নানাভাব বঞ্চিত হচ্ছেন৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বক্তরা অভিযোগ করেন বর্তমান মোদি সরকার শ্রমিক স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে ক্রমান্বয়ে৷ ক্ষমতায় আসার আগে মোদি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বামপন্থী নেতৃত্বরা৷ বেকার যুবক যুবতীদের চাকুরীর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবের মাটি পায়নি৷ তাছাড়া কর্পোরেটদের উৎসাহ প্রদানে নানা প্রকল্প ঘোষণা করা হচ্ছে যা দেশের শ্রমজীবী মানুষের উপর চরম আঘাত বলে অভিযোগ করা হয়৷ এদিনের কনভেনশনে ৮ ও ৯ জানুয়ারী যে ধর্মঘট হবে দেশব্যাপী তাকে সফল করার জন্য আহ্বান রাখা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top