News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষ গড়লেই দেশ গঠন হবে, এনআইটির সমাবর্তনে রাজ্যপাল
Image

মানুষ গড়লেই দেশ গঠন হবে, এনআইটির সমাবর্তনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর ৷৷ সর্দার বল্লভভাই প্যাটেল যেভাবে দেশকে ঐক্যবদ্ধ রেখেছিলেন সেভাবে আমাদেরও মননের মধ্যে দিয়ে সমগ্র দেশকে একসূত্রে বেঁধে রাখতে হবে – আজ রবীন্দ্র শতবার্ষিকীভবনে এন আই টি আগরতলার ১১তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি একথা বলেন৷ তিনি বলেন, ছাত্র-ছাত্রীরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ৷ গুণগত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, একবিংশ শতাব্দীতে এজন্য সঠিক ভাবেই গুণগত শিক্ষার প্রসারের উপর বিশেষভাবে গুরত্ব দেয়া হয়েছে৷ তিনি বলেন, শুধুমাত্র স্মার্ট সিটি করলেই চলবে না এক সঙ্গে স্মার্ট ক্লাস, স্মার্ট স্টুডেন্ট তৈরি করার উপরও গুগদ্দরুত্ব দিতে হবে৷ তা হলেই দেশ এগিয়ে যাবে৷ তিনি বলেন, প্রতিবছরই কলেজ, বিশ্ববিদ্যালয় সমূহ থেকে প্রচুর ছাত্র-ছাত্রী পাশ করে বের  হয়ে সমাজের নানা অংশে নিজেদের যুক্ত করেছে৷

অনুষ্ঠানে প্রধান অতিথির ভ াষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, কোন দেশ বা রাজ্যের উন্নয়নে স বচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা৷ তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের মাধ্যমে নতুন ভারত  বানানোর কাজ করছেন৷ তিনি বলেন, আমরা ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর যে সংকল্প নিয়েছি তা বাস্তবায়নের পথে হাঁটছে আগরতলার এনআইটি৷ এখান থেকে প্রতিবছর যে সকল প্রতিভাবান ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন বিষয়ে ডিগ্রি লাভ করেছেন তাদের মাধ্যমে আমাদের এই স্বপ্ণ পূরণ হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, আমরা এন্টারপ্রেনারশিপকে উন্নতি করতে চাই৷ কারণ এর মাধ্যমেই প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি  হবে৷ এই কাজেও এগিয়ে আসার জন্য এন আইটি’র ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নতুন ভারত গড়ার ক্ষেত্রে দেশের যুবকদেরই সবচেয়ে প্রাধান্য দিয়েছে৷ তাই নতুন  ভারত গড়ার জন্য এনআইটি থেকে ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে৷

মুখ্যমন্ত্রী বলেন, পূর্বে বিভিন্ন দেশ আমাদের দেশ আমাদের দেশ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করত৷ কিন্তু ২০১৪ সালে দেশের  বর্তমান প্রধানমন্ত্রী শাসনভার নেওয়ার পর দেখিয়েছেন যে ভারত প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সারা বি শ্বকে রাস্তা দেখাতে পারে৷ মুখ্যমন্ত্রী ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব লেন, আজ থেকে আপনাদের নতুন জীবন শুরু হবে৷ এরজন্য আপনাদের শুভকামান জানাই৷ পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের এগিয়ে আসতে  হবে৷ রাজ্য সরকার আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য  বানানোর যে সংকল্প নিয়েছ সে বিষয়ে এনআইটি’র ছাত্র-ছাত্রীদের যদি কোন পরিকল্পনা থাকে তা তার কাছে পেশ ক রার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকার আপনাদের সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে৷ তিনি বেেলন, আমাদের দেশে মোবাইল সহ বিভিন্ন যন্ত্রাংশ ক্রয় করতে প্রচুর টাকা বিদেশে চলে যাচ্ছে৷ তাই ঐসব যন্ত্রাংশ যাতেআমাদের দেশেই তৈরি করা যায় এরজন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্যোগী হয়ে এগিয়ে আসতে  হবে৷ তবেই প্রধানমন্ত্রীর নতুন  ভারত গড়ার স্বপ্ণ সফল হবে৷  মুখ্যমন্ত্রী  বলেন, এনআইটি থেকে ডিগ্রি নিয়ে যে কোনো ক্ষেত্রেই কাজ করুক না কেন তাদের সর্বাগ্রে নিজের দেশ ও সংসৃকতিকে বালোভাবে জানতে হবে৷ পাশাপশি নিজের দেশ ও রাজ্য এগিয়ে নিয়ে যাওয়ার শপথও গ্রহণ করতে  হবে৷ তিনি বলেন, রাজ্য সরকার ত্রিপুরাতে আইটি হাব বানানোর পরিকল্পনা নিয়েছে৷ কারণ এখানে  হাই  স্পীড ইন্টারনেটসহ আইটি হাব গড়ে তোলার পরিবেশ রয়েছে৷ ত্রিপুরার থেকে বিভিন্ন বিষয়ে ডিগ্রি লাভ করে বহির্রাজ্যের বিভিন্ন আইটি হাবে রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা সুনামের সঙ্গে কাজ করছে তাদের রাজ্যে ফিরিয়ে এনে আইটি হাব গড়ার উদ্যোেগ নেওয়া  হবে৷ রাজ্য সরকার সেই দিশাতেই কাজ করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, সাব্রুমে নির্মীয়মান ফেনি ব্রীজের মাধ্যমে স্থলপথে এবং চিটাগাং বন্দরের মাধ্যমে জলপথে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা চালু  হলে আগামী কয়েক  বছরের মধ্যে ত্রিপুরাতে প্রচুর রোজগারের সুযোগ সৃষ্টি  হবে৷ সেই লক্ষ্যেই রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ অনুষ্ঠানে এনআইটি আগরতলার অধিকর্তা অধ্যাপক হরিশ কুমার শর্মা বলেন, এনআইটি বর্ষব্যাপী বিভিন্ন ধরণের অধ্যায়ণ বিষয়ক ও গবেণামূলক কর্মসূচির আয়োজন করে থাকে৷ এছাড়াও বিভিন্ন ধরণের সচেতনতামূলক ও অন্যান্য কর্মসূচি পালন করে থাকে৷ এরমধ্যে যোগা দিবস, স্বচ্ছ ভারত অভিযান, রাষ্ট্রীয় একতা দিবস ইত্যাদি উল্লেখযোগ্য৷ এনআইটি আগরতলায় এই বছর কারিগরী শিক্ষা সংক্রান্ত ‘আয়াম’ উৎসব পালন করা হয়েছে যা উত্তর-পূর্ব ভারতের একটি বৃহত্তম কারিগরী উৎসব৷ এছাড়াও চলতি শিক্ষাবর্ষ থেকে এনআইটি ক্যাম্পাসে ত্রিপল আইটি’র অধ্যায়ন বিষয়ক ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতাও এনআইটি আগরতলার পক্ষ থেকে দেওয়া হচ্ছে৷

আজকের এই সমাবর্তন  অনুষ্ঠানে সর্বমোট ৯৭৮ জন ছাত্র-ছাত্রীকে শংসাপত্র প্রদান করা হয়েছে৷ এছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে ২৬ জন ছাত্র-ছাত্রীকে স্বর্ণপদক প্রদান করা  হয়েছে৷ এদের মধ্যে স্নাতক স্তরের বিভিন্ন শাখার প্রথম স্থানাধিকারী ৮ জন, ডুয়েল ডিগ্রিস্তরে (বিএসএমএস এবং বিটিএমটি) বিভিন্ন শাখার প্রথম স্থানাধিকারী ৩ জন এবং স্নাতকোত্তর স্তরে বি ভিন্ন শাখার প্রথম স্থানাধিকারী ১১ জনকে স্বর্ণপদক প্রদান করা  হয়েছে৷ এছাড়া স্নাতকস্তর, ডুয়েল গ্রিগ্রীস্তর এবং স্নাতকোত্তরস্তর হতে সামগ্রীকভাবে প্রতিষ্ঠানের প্রথমস্থানাধিকারী ৩ জনকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে৷ ছাত্র-ছাত্রীদের পদক ও শংসাপত্রগুলি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top