News Flash

  • Home
  • Uncategorized
  • বারাণসী এসে পৌঁছলেন আরএসএসের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত

বারাণসী এসে পৌঁছলেন আরএসএসের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত

বারাণসী, ১১ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে (আরএসএস)-র সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত রবিবার বারাণসীতে এসে পৌঁছলেন। কৈরাজপুরে আরএসএস-এর গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার জন্যই তিনি বারাণসী এসেছে। ছয়দিনের এই সফরে আরএসএস আদর্শ ও জাতীয়তাবাদ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন তিনি। বৈঠকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ও আসন্ন লোকসভা নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যগুলির থেকে সঙ্ঘের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেবেন।
অন্যদিকে, সোমবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসী আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথমবার আরএসএস প্রধান ও প্রধানমন্ত্রী বারাণসীতে থাকবেন। দুইজনের মধ্যে কোনও বৈঠকের সম্ভাবনা রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। বারাণসী সফরে এসে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রিং রোড এবং বাবাটপুর এয়ারপোর্ট রোডের উদ্বোধন করার পাশাপাশি গঙ্গা নদীতে ইনল্যান্ড ওয়াটারওয়ে টার্মিনালেরও উদ্বোধন করবেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top