News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানদের স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি
Image

প্রথম বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানদের স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ উপলক্ষ্যে ওই যুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানদের প্রতি মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী দিল্লিতে এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত সরাসরি যুদ্ধে যুক্ত ছিল না। কিন্তু শান্তির জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয় সেনারা লড়াই করেছিল। রবিবার এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষ আমরা পালন করছি। বিশ্বশান্তির পক্ষে বরাবর সওয়াল করেছি আমরা। ধ্বংস ও মৃত্যুর ঘটনা যাতে আর না ঘটে তার জন্য মৈত্রী ও সৌভ্রাতৃত্ববোধের পরিবেশ গড়ার ক্ষেত্রে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে ভারত সরাসরি যুক্ত হয়নি। কিন্তু তবুও শান্তির জন্য আমাদের সেনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে লড়েছে। প্রথম বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় সেনা জওয়ানের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে নিজেকে ধন্য মনে করছি। এর আগে ফ্রান্সের নউভি-চ্যাপেল মেমোরিয়াল, ইজরায়েলের হাফিয়া মেমোরিয়াল আমি শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছি।
উল্লেখনীয় প্রথম বিশ্বযুদ্ধে গোটা বিশ্বে প্রায় ৪০ মিলিয়ন মানুষ প্রাণ হারান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top