News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসের বলি দুই কিশোর, গুরুতর এক
Image

যান সন্ত্রাসের বলি দুই কিশোর, গুরুতর এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু হয়েছে৷ অপর এক কিশোর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে আমতলী থানার অধীন হাপানিয়া এলাকায়৷ মৃত কিশোরের নাম অসীম হাজারি (১৪) এবং রাকেশ সিং (১৬) বলে শনাক্ত করা হয়েছে৷ আহতের নাম বিশাল ভান্ডারি৷ ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার দুপুরে আমতলী থানাধীন এলাকায় ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ ট্রাক এবং বাইক উভয়ের গতি তীব্র ছিল৷ মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যুর  পাশাপাশি অপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে৷ তার চিকিৎসা চলছে৷ ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তিন যুবককে জিবি হাসাপতালে নিয়ে যায়৷ কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়ার পর অসীম হাজারি এবং রাকেশ সিং এর মৃত্যু হয়৷ অপর যুবক বিশাল ভান্ডারির জিবি হাসপাতালে চিকিৎসা চলছে পুলিশ সূত্রে জানা গেছে৷ এদিকে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাক এবং বাইকটিকে পুলিশ আমতলী থানায় নিয়ে গেছে বলে জানা গেছে৷ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে পুলিশ৷ সংবাদে প্রকাশ, মাটির ট্রিপার ট্রাকগুলিও মাত্রাতিরিক্ত গতিবেগে ছুটে চলাচল করে৷ হাপানিয়া এলাকায় ট্রাফিক পুলিশের কোন ব্যবস্থা নেই৷ আগে এখানে ট্রাফিক পুলিশ নিয়মিত ডিউটি করতো৷ কিন্ত, এখন সেখানে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয় না৷ তাই মর্জিমাফিক বেপরোয়াভাবে গাড়িগুলি যাতায়াত করছে বলে অভিযোগ স্থানীয় জনগণের৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top