News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজধানীতে ১০,৩২৩ শিক্ষকের মিছিল
Image

সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজধানীতে ১০,৩২৩ শিক্ষকের মিছিল

আগরতলা, ৪ নভেম্বর (হি.স) : অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজড টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলায় রবিবার সকালে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক অভিনন্দন মিছিল রের হয়। মিছিল উত্তরগেট হয়ে আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে আবার স্বামী বিবেকানন্দ ময়দানে এসে শেষ হয়। মিছিলে রাজ্যের ক্ষতিগ্রস্ত প্রায় সব শিক্ষক অংশগ্রহণ করেছিলেন বলে জানা গেছে।
এদিকে, অল ত্রিপুরা সরকারি ১০,৩২৩ অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠনের তরফে বিমল সাহা জানিয়েছেন, চিটফান্ডের সাথে যুক্তরা বিগত সরকারের সময় চাকরি নিয়ে এখন নতুন সংগঠন করেছেন। তিনি আরও বলেন, তাঁরা বাম সরকারের প্রশংসা করেন। তাঁরাই বিমল সাহার উপর হামলা সংগঠিত করেছিল। বিমল সাহার অভিমত, রবিবারের কর্মসূচির সাথে তাঁর এবং তাঁর সংগঠনের কোনও যোগসূত্র নেই। কারণ ওরা আসলে সিপিআইএম সমর্থক। কিন্তু এখন বর্তমান সরকারের কাছে যেতে চাইছে।
তিনি জানান, ১০,৩২৩ মামলার শিক্ষকদের অ্যাডহক ভিত্তিতে চাকরির মেয়াদ আরও দু-বছর বাড়াতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে খুবই খুশি শিক্ষক-শিক্ষিকারা। তাই তাঁরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব সরকার গঠন করার আগে এবং পরে যে কথা দিয়েছিলেন সেই কথা তিনি রেখেছেন। তাঁর সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন, যে সমস্ত ১০,৩২৩ শিক্ষক আছেন তাঁদের চাকরির মেয়াদ যেন আরও দু-বছর বৃদ্ধি করা হয়। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট ১০,৩২৩ মামলার শিক্ষকদের অ্যাডহক ভিত্তিতে চাকরির মেয়াদ আরও দু-বছর সময় বাড়িয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top