News Flash

  • Home
  • Uncategorized
  • ৫ নভেম্বর ফের খুলছে শবরীমালা মন্দির, ৪-৬ নভেম্বর জারি ১৪৪ ধারা
Image

৫ নভেম্বর ফের খুলছে শবরীমালা মন্দির, ৪-৬ নভেম্বর জারি ১৪৪ ধারা

তিরুবনন্তপুরম, ৩ নভেম্বর (হি.স.): আগামী ৫ নভেম্বর, সোমবার পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে কেরলের শবরীমালা মন্দিরের দরজা| আর তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৪-৬ নভেম্বর পর্যন্ত, টানা তিন দিন ধরে কেরলের সান্নিধানাম, পাম্বা, নীলাক্কল এবং এলাভুঙ্কা-এ ১৪৪ ধারা জারি করা হবে| ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন পত্তনমতিট্টা জেলা কালেক্টর|
জেলা কালেক্টরের নির্দেশ অনুযায়ী, ৪-৬ নভেম্বর, টানা তিন দিন সান্নিধানাম, পাম্বা, নীলাক্কল এবং এলাভুঙ্কা-এ জারি করা হবে ১৪৪ ধারা| বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত জেলা কালেক্টরের| প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর বিশেষ প্রার্থনার জন্য খুলে দেওয়া হবে কেরলের শবরীমালা মন্দিরের দরজা| সূত্রের খবর, ৫ এবং ৬ নভেম্বর টানা ৪৮ ঘন্টার জন্য শবরীমালা মন্দিরের প্রবেশদ্বার খোলা থাকবে| তবে, সমস্ত বয়সের মহিলারা এই দু’দিনে মন্দিরে প্রবেশ করতে পারবেন কি না, তা নিয়ে নানা মুনীর নানা মত|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top