News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে ভারী তুষারপাত, নামল তাপমাত্রা
Image

হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে ভারী তুষারপাত, নামল তাপমাত্রা

শিমলা, ৩ নভেম্বর (হি.স.): নভেম্বরের শুরুতেই হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত। রাজধানী শিমলা ও মানালি পর্যটন কেন্দ্রে টানা বৃষ্টি ও তুষারপাতের জেরে হিমাচল প্রদেশের তাপমাত্রা এখন অনেক নিচে। কিন্নর জেলার চিটকুল ও কালপা পার্বত্য অঞ্চল এবং লাহুল-স্পিতির কিলংয়ে এ পর্যন্ত মরশুমের সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে। রাজ্যে সবচেয়ে বেশি, ৪০ মিমি বৃষ্টি হয়েছে মানালি শহরে এবং তাপমাত্রা ২.২ ডিগ্রী কম। শিমলায় হালকা বৃষ্টির সঙ্গে তাপমাত্রা নেমেছে সর্বনিম্ন ৭.৩ ডিগ্রিতে। কিলং এলাকার তাপমাত্রা ১.৩ ডিগ্রী কম এবং ৩২ সেমি পুরু বরফে ঢেকেছে। এর প্রায় ২৫০ কিমি দূরে রাজ্যের উচ্চতম পাহাড়ি অঞ্চল কালপায় ৪.২ সেমি বরফ পড়েছে। সূত্রের খবর, মানালি থেকে ৫২ কিমি দূরে ১৩,০৫০ ফিট উচ্চতায় রোটাং পাসেও তুষারপাত হয়েছে। ধরমশালায় ৫ সেমি বৃষ্টি ও তাপমাত্রা ১১.৮ ডিগ্রী সেলসিয়াস এবং ডালহৌসিতে ১০ মিমি বৃষ্টির সঙ্গে তাপমাত্রা ৫.৩ ডিগ্রী কম।
ডেপুটি কমিশনার অশ্বনী চৌধুরী জানিয়েছেন, লাহুল-স্পিতিতে দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাস চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, জেলার বিভিন্ন প্রান্তে তুষারপাতে আটকে পড়া ৬০ ব্যক্তির সাহায্যার্থে মানালি পর্যন্ত একটি বাস বের করা হয়। সতর্কতা জানিয়ে এলাকাবাসীকে বিশেষত পাহাড়ি এলাকায়, বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে প্রশাসন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top