News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন চারজন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি
Image

নতুন চারজন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): আরও নতুন চারজন বিচারপতি পেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট| শুক্রবার সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথগ্রহণ করলেন বিচারপতি হেমন্ত গুপ্তা, বিচারপতি আর সুভাষ রেড্ডি, বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি অজয় রস্তোগি| শুক্রবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ শীর্ষ আদালতের ১ নম্বর কোর্টে নতুন চারজন বিচারপতিকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ|
প্রসঙ্গত, শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি হেমন্ত গুপ্তা, বিচারপতি আর সুভাষ রেড্ডি ছিলেন গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি| এছাড়াও বিচারপতি এম আর শাহ পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলেছেন এবং বিচারপতি অজয় রস্তোগি ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি| উল্লেখ্য, চলতি বছরেই শীর্ষ আদালতের বিচারপতি পদ থেকে অবসর নিতে চলেছেন বিচারপতি লোকুর এবং কুরিয়ান যোসেফ| পাশাপাশি ২০১৯ সালের মার্চ মাসে শীর্ষ আদালতের বিচারপতি পদ থেকে অবসর নেবেন বিচারপতি সিক্রি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top