News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটিতে গ্রেফতার আলোচনাপন্থী আলফা নেতা মৃণাল হাজরিকা
Image

গুয়াহাটিতে গ্রেফতার আলোচনাপন্থী আলফা নেতা মৃণাল হাজরিকা

গুয়াহাটি, ২ নভেম্বর, (হি.স.) : অবশেষে গ্রেফতার করা হয়েছে আালফা নেতা মৃণাল হাজরিকাকে। বৃহস্পতিবার সন্ধ্যারাতে তিনসুকিয়ার ধলায় অজ্ঞাতপরিচয় কতিপয় বন্দুকধারীর হাতে নৃশংসভাবে পাঁচ ব্যক্তির মৃত্যুর পর টনক নড়েছে রাজ্যের পুলিশ প্রশাসনের। সংঘটিত হত্যাকাণ্ডের পর বাঙালি-বিরোধী প্ররোচনামূলক বক্তব্য প্রদানকারী আলোচনাপন্থী আলফা নেতা মৃণাল হাজরিকাকে জেরার জন্য পানবাজার থানা থেকে সমন পাঠানো হয়।
সমন পেয়ে আজ শুক্রবার সকাল প্রায় দশটা নাগাদ থানায় এসে হাজিরা দেন মৃণাল। থানায় বসিয়ে তাকে প্রায় ঘণ্টা-চারেক জেরা করেছেন ষুগ্ম পুলিশ কমিশনার দিগন্ত বরা-সহ অন্য শীর্ষ অফিসাররা। এর পর তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবে গ্রেফতারের তথ্য এ খবর লেখা পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি। জানা গেছে, গতকাল তিনসুকিয়া জেলার ধলায় সংঘটিত গণহত্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই ঘটনার পিছনে আলোচনাপন্থী আলফার যোগসাজস থাকতে পারে বলে মনে করেছে পুলিশ প্রশাসন।
কেননা, ইতিমধ্যে ধলায় সংঘটিত ঘটনার সঙ্গে কোনও ভাবেই তারা জড়িত নয় বলে বিজ্ঞপ্তিযোগে জানিয়েছে উগ্রপন্থী সংগঠন আলফা-স্বাধীন। আজ ২ নভেম্বর ইংরেজিতে লেখা আলফা-স্বাধীনের প্রচারসচিব রমেল অসম স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ১ নভেম্বর তিনসুকিয়া জেলার শদিয়া সৈখোয়ায় সংঘটিত গোলাগুলির সঙ্গে তারা কোনও অবস্থাতেই জড়িত নন।
উল্লেখ্য, গতকালের ঘটনার পর প্রথমদিকে আলফা-স্বাধীনকে দায়ী করা হয়েছিল। এখানে উল্লেখ করা যেতে পারে, ভাষিক সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করে উসকানিমূলক বক্তব্য পেশ করছিলেন আলোচনাপন্থী দুই আলফা নেতা মৃণাল হাজরিকা এবং জীতেন দত্ত। তাঁরা বলছিলেন নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন যে সব বাঙালি করবেন তাদের ঘরে ঘরে গিয়ে মারবেন। তাছাড়া ১৭ নভেম্বর বাঙালি সংগঠনের প্রস্তাবিত সমাবেশে অংশগ্রহণকারীদের ওপর শারীরিক নিগ্রহ চালাতেও দ্বিধা করবে না তাদের গঠিত খিলঞ্জিয়া মঞ্চ।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top