News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের দায়ে দোষী আশারাম বাপুর প্যারোলের মুক্তির আর্জি খারিজ
Image

ধর্ষণের দায়ে দোষী আশারাম বাপুর প্যারোলের মুক্তির আর্জি খারিজ

যোধপুর, ১ নভেম্বর (হি.স.) : স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর প্যারোলের আর্জি বৃহস্পতিবার খারিজ করে দিল জোধপুর জেলা প্যারোল কমিটি। ধর্ষণের দায়ে দোষীসাব্যস্ত হয়ে বর্তমানে যোধপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছেন আশারাম বাবু।

২০ দিনের প্যারোলের মুক্তির দাবিতে জেলা প্যারোল কমিটির কাছে আর্জি জানিয়েছিল স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল যোধপুর জেলা প্যারোল কমিটি। ২০১৩ সালের আগস্টে যোধপুরের মানাই গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে আশারাম বাপুর বিরুদ্ধে। পরে এই মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। ভারতীয় দণ্ডবিধির আরও যেসব ধারায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন সেগুলি হল ৩৭০(৪)পাচার, ৩৪২, ৩৫৪এ, ৩৭৬(ধর্ষণ), ৫০৬, ১০৯, ১২০বি। এছাড়াও পকসো ধারায় দোষীসাব্যস্ত হয়েছেন তিনি।

আশারাম বাপুর ভাইপো দাবি করেছেন ইতিমধ্যেই পাঁচ বছর জেলে কাটিয়ে ফেলেছেন। তাই তিনি প্যারোল পাওয়ার যোগ্য।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top