News Flash

  • Home
  • Uncategorized
  • দেওধর ট্রফির ফাইনালে ব্যাট হাতে দুরন্ত শতরান অজিঙ্কা রাহানের
Image

দেওধর ট্রফির ফাইনালে ব্যাট হাতে দুরন্ত শতরান অজিঙ্কা রাহানের

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.) : জাতীয় নির্বাচকদের ফের ভুল প্রমাণ করলেন ভারতীয় দলের অন্যতম ওপেনার অজিঙ্কা রাহানে৷ মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফির দু’টি গ্রুপ ম্যাচে অপরাজিত ৭৯ ও ১৪৮ রানের ইনিংস খেলেন অজিঙ্কা৷ এবার ইন্ডিয়া-সি দলের অধিনায়ক হিসাবে দেওধর ট্রফির ফাইনালে ব্যাট হাতে দুরন্ত শতরান করেন তিনি৷
ফিরোজ শাহ কোটলায় ইন্ডিয়া-বি ও ইন্ডিয়া-সি দলের মধ্যে দেওধর ট্রফির ফাইনাল দেখতে হাজির ছিলেন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ৷ তাঁর সামনে রাহানে ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন৷ ১৫৬ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন৷ জাতীয় নির্বাচকরা তাঁকে কেবলমাত্র দীর্ঘতম ফর্ম্যাটের উপযোগী ক্রিকেটার মনে করেন৷ তাই টেস্ট দলের সহঅধিনায়ক হলেও সাম্প্রতিককালে একদিনের ও টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলে জায়গা হয়না অজিঙ্কা রাহানে৷ নির্বাচকদের এমন ধারণাকে ভুল প্রমাণিত করতে ব্যাটকেই হাতিয়ার করলেন রাহানে৷
ঠিক আগের দিনই প্রসাদরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ এবং অস্ট্রেলিয়া সফরের টেস্ট ও টি-২০ দল ঘোষণা করেন৷ টেস্টে অটোমেকিট চয়েজ হলেও দু’টি টি-২০ দলে জায়গা হয়নি রাহানের৷ এখন দেখার যে রাহানের ব্যাটে এমন ঝড় দেখার পর অস্ট্রেলিয়া সফরের একদিনের দলে জায়গা হয় কি না অজিঙ্কার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top