News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনন্দগাঁও কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিলেন রমন সিং, জয়ের ব্যাপারী আশাবাদী যোগী আদিত্যনাথ
Image

রাজনন্দগাঁও কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিলেন রমন সিং, জয়ের ব্যাপারী আশাবাদী যোগী আদিত্যনাথ

রাজনন্দগাঁও ও রায়পুর, ২৩ অক্টোবর (হি.স.): খুব বেশি দিন আর বাকি নেই| নভেম্বর মাসেই ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন| ছত্তিশগড়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বিধানসভা নির্বাচন হবে, যথাক্রমে ১২ এবং ২০ নভেম্বর| তার আগে ছত্তিশগড়ের রাজনন্দগাঁও বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং| মঙ্গলবার রাজনন্দগাঁও কালেক্টরেট-এ গিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী রমন সিং|

মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ, রমন সিংয়ের স্ত্রী বীণা সিং, রমন সিংয়ের পুত্র সাংসদ অভিষেক সিং, ছত্তিশগড়ের বিজেপি সভাপতি ধরমলাল কৌশিক-সহ বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতা| মনোনয়নপত্র জমা দেওয়ার পর অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গেই হাসি মুখে সাংবাদিকদের দিকে তাঁকান রমন সিং| প্রসঙ্গত, রাজনন্দগাঁও বিধানসভা কেন্দ্র থেকে এই নিয়ে তৃতীয়বার প্রতিদ্বন্দীতা করছেন রমন সিং| ছত্তিশগড়ের ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জয়ের ব্যাপারে প্রবল আশাবাদী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও| মঙ্গলবার সকালে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, ‘বড়সড় ব্যবধানে ছত্তিশগড়ে পুনরায় সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি’|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top