News Flash

  • Home
  • Uncategorized
  • আতসবাজি : সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ব্যাপারে আশাবাদী নন পরিবেশবিদরা
Image

আতসবাজি : সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ব্যাপারে আশাবাদী নন পরিবেশবিদরা

কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): আতস বাজি ফাটানোর সময় সীমা সুপ্রিম কোর্ট বেঁধে দেওয়ায় তাকে স্বাগত জানাল বিভিন্ন মহল । কিন্তু, সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ব্যাপারে আশাবাদী নন পরিবেশবিদরা ।

বহুদিন ধরেই শব্দবাজির নিষিদ্ধ করন নিয়ে জল্পনা চলছিল । এবার সেই আতস বাজি ফাটানোর নিষিদ্ধ করনে সিলমোহর পড়তে চলেছে । কালীপূজা ও দীপাবলিতে বাজি ফাটানোর সময় সীমা বেঁধে করা হয়েছে রাত আটটা থেকে দশটা পর্যন্ত । তবে বড়দিন ও ইংরেজি নববর্ষের সময়ের ক্ষেত্রে তা করা হয়েছে ১১.৪৫ থেকে ১২.৪৫ পর্যন্ত ।

আতশবাজি দৃশ্য মধুর হলেও তার ক্ষতিকর দিক যে অসংখ্য সে বিষয়ে কোনও সন্দেহ নেই । এই বিষয়ে পরিবেশবিদ সুভাষ দত্তকে জিজ্ঞেস করা হলে তিনি ‘হিন্দুস্থান সমাচার’কে বলেন, ‘ নিঃসন্দেহে এটি একটি প্রশংসিত উদ্যোগ’। শব্দ বাজি ফাটানোর বিরুদ্ধে এই পদক্ষেপ একভাগ এগিয়ে নিয়ে গেল বলে মনে করেন তিনি ।

অপর এক পরিবেশবিদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অবশ্য স্রোতের বিপরীতে যাচ্ছেন । তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘ আইন না মানাই এখন ভারতবর্ষের আইন হয়ে গেছে’। তিনি যোগ করেন, এমন বহু আইন আগে হয়েছে তবে সেই সকল আইনকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অমান্য করা হয়েছে ।

এই আইন কতটা কার্যকরী হবে ? পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, ‘কেউ যদি রাত ১০টার পর বাজি ফাটিয়ে ঘরে ঢুকে যায় তাঁকে খুঁজে বের করা খুবই কঠিন তবে, পুলিশ যতটা পারবে সজাগ থাকবে । এছাড়াও প্রত্যেক ব্যাক্তি যদি সজাগ থাকেন তাঁর আশেপাশের পরিবেশ সম্বন্ধে তাহলে হয়তো কিছুটা হলেও কাজ সহজ হতে পারে’।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top